গৃহস্থের ছড়া 
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(অ-গৃহস্থাক্ষর ছন্দে লেখা - দুনিয়ার যাবতীয় ছাপোষা গেরস্থকে উৎসর্গ করা)
প্রতিদিনটা এইরকম -
বাজার হাতে ভাঙছি সিঁড়ি
ঝুলছে ঠোটে সস্তা বিড়ি
দুধের বোতল - তেলের শিশি
বিছান জুড়ে খোকার হিশি
বসের কথায় ওঠা-বসা
বাজেটখাতায় অসম্ভব এক
পাটিগনিত অংক কষা
হচ্ছে কোথাও একটু ভুল
দেখছি চোখে সর্ষে ফুল
বিদ্যুত বিলের শক,
পানির বিলের প্লাবন বেয়ে
আমি গৃহস্থ - হই প্রশস্থ
দিনের পরে দিন
কেশবিহীন মুন্ডুটাতে
চলছে সাধন অন্তহীন (হচ্ছি ধীরে দন্তহীন)
পাওনাদারের মিষ্টি গলা
টেলিফোনে আসছে ভেসে
আর কটা দিন সবুর করো
উত্তর দিই কাষ্ঠ হেসে
গিন্নী করেন ঘ্যানর ঘ্যানর
কোথায় যে শেষ নেইতো জানা
আধখানা এই জীবনটাতে
চাওয়ার হিসেব ষোল আনা
এইটারে গান বানাবো না প্রতিজ্ঞা করলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন