কুয়াকাটা ভ্রমন
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অফিসের কাজের সুবাদে ঢাকা থেকে বরিশাল গিয়েছিলাম। সেখানে ৪ দিন থাকতে হয়েছিল। মাঝখানে একটা শুক্রবার পেতেই ভাবলাম কুয়াকাটা থেকে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ। রওয়ানা দিলাম শুক্রবার সকালে বরিশাল লঞ্চ ঘাট থেকে বাসে। বাস ছাড়ল সকাল সাড়ে এগার টায়। আমার এই বাস যাত্রাটা মোটেই সুখকর ছিল না। একে ত লোকাল বাস , গাদাগাদি করে যাত্রী উঠানো হয়েছে, তারপরে আবার রাস্তা টাও ভাল না। রাস্তার মধ্যে গাড়ি চলছে যেন একটি ডিঙি নাও। একেবারে সত্যিকারের নৌকার মত ডানে বামে হেলে দোলে ধীর গতিতে চলছে। এই যাত্রা পথে আবার ৫টি ফেরি ঘাট পার হতে হল। যাক সবশেষে কুয়াকাটা যখন পৌছালাম তখন সবেমাত্র সন্ধ্যা নেমেছে। ভেবেছিলাম সন্ধ্যার আগে পৌছাব এবং পৌছেই সূর্যাস্ত দেখব এবং পরের দিন সূর্যদয় দেখে চলে আসব। এভাবেই প্ল্যান ছিল, কারন বাস ওয়ালা বলেছিল ৫ ঘন্টায় পৌছানো যায়।
এবার আপনারাই বলেন কত ঘন্টায় পৌছালাম?
যাক সে কথা, সেখানে পৌছে মোটামোটি মানের একটা হোটেলে উঠলাম। ব্যাগ রেখে সোজা ছুটলাম সী বিচ এ। চাদেঁর আলোয় সী বিচ টাকে অন্যরকম লাগছিল।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন