হায় আমাদের দেশ!!!
০১ লা মার্চ, ২০০৯ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিডিআর-এর জঘন্য ঘটনার নিন্দা প্রকাশ করার ভাষা মানুষের আর নাই। এরকম নারকীয় ম্যাসাকার যে ঘটেছে আমাদের এই স্বাধীন বাংলাদেশে তা সত্যিই অপ্রত্যাশিত। আর কত রক্ত বইবে আমাদের মাটিতে? আর কত ষড়যন্ত্রের শিকার হবে এদেশের সাধারণ মানুষ?
স্বাধীনতার পর থেকেই আমাদের রক্তাক্ত পথচলা। '৭৫ থেকে শুরু করে এখন পর্যন্ত চলছেই লাশের রাজনীতি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের রাজনীতিবিদ্গণ, যাদেরকে এদেশের মানুষই ভোট দিয়ে ক্ষমতায় বসায়, তাদের কেউ-ই দেশদ্রোহীদের বিচার করেনি। স্বাধীনতার এত বছর পরেও আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি নি। আমরা তাহলে কিভাবে দেশপ্রেমের কথা বলি?? কিভাবে নিজেদেরকে বাংলাদেশের সন্তান বলে গর্ব করি??
এত মৃত্যু, এত বর্বরতা!! নিঃসন্দেহে সবাই এর বিচার চায়। কিন্তু আমাদের এদেশের ইতিহাস তো আমাকে নিরাস করে। আমরা কি আদৌ পারবো এদের বিচার করতে?? দেশের বর্তমান প্রধানমন্ত্রী যেখানে এখন তাঁর পরিবার হত্যার বিচার পায়নি সর্বোচ্চ ক্ষমতায় আসীন হয়েও, সেখানে তো আমি আশার বাণী দেখতে পাই না।
কবিগুরু তাই কি বলেছেন, "
রেখেছো বাঙালি করে মানুষ করনি" ??? ভাষা আন্দোলনের এ মাসে তো আমরা বাঙালি তো সেজে থাকলাম। মানুষ তো হতে পারলাম না।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন