আমি ইতিহাসের সাক্ষী বলছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক দিন ধরেই ভাবছিলাম প্রথম ব্লগটা কি নিয়ে লিখা যায়। ব্লগ পড়ি প্রায় দুই বছর হলো। কিন্তু সাহস করে একাউন্ট খুলে উঠা হয় নি। ভার্সিটি ভর্তি পরীক্ষা শেষে যখন অফুরন্ত অবসর তখন ও খুললাম না। একটা সময় দেরী করলে দেরীই হবে মনে করে খুলে ফেললাম একটা একাউন্ট। প্লটতো একখান কিনলাম সামুতে, মাগার প্লটে কি করুম তাই বুঝতেছিলাম না।
অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আমি ইতিহাসের সাক্ষী হলাম। বিয়াল্লিশ বছর ধরে বয়ে বেড়ানো এক পাপ মোচনের ইতিহাস। নর্দমার কীট কে নর্দমার কীট হিসেবে স্বীকৃতি দেয়ার ইতিহাস। বাচ্চু রাজাকারের ফাসীর আদেশটা ভার্সিটিতে বসেই ফেবুতে দেখলাম। ক্লাশের মাঝেই মনে হচ্ছিল একটা চিৎকার দেই। তাড়াতাড়ি বাসায় আসলাম। এসেই ফেবুতে বসলাম। হোম পেজ ভর্তি বাচ্চুর খবর। আমিও মনের সুখে লাইকাইতে লাগলাম সব স্টাটাসে (বাচ্চুর ফাসী সম্পর্কিত)। ভাবতেই খুব ভালো লাগছে, ভবিষ্যতে কোনো এক সময় নাতিপুতিদের গল্প করবো আমরা রাজাকারদের ফাসী দেখা প্রজন্ম। মুক্তিযুদ্ধ দেখিনি তো কি হয়েছে, রাজাকারদের ফাসীতো দেখেছি!!
প্রথম ব্লগ লিখার জন্য আমার এর চেয়ে বড় আর কি উপলক্ষ্য হতে পারতো? ইতিহাসের সাক্ষী হয়ে থাকুক আমার প্রথম ব্লগটিও।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন