somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফিনিক্স পাখির জীবন
অসংখ্যবার হোচট খেয়েছি, পড়ে গিয়েছি, ভেবেছিলাম আর উঠে দাড়াতে পারব না! কিন্তু কিভাবে যেন দাঁড়িয়ে গিয়েছি, পথ চলেছি। জ্বলে পুড়ে ছাই ভস্ম থেকে বার বার কিভাবে যেন আবার জন্মেছি আমি জানি না। এটা আমার ফিনিক্স পাখির জীবন। আরো একবার জন্মানোর অপেক্ষায় আছি...

"কোন সভ্যতা প্রজনন করি, কি আমার দায়ভার?"

০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামের লাইনটি নচিকেতার সম্ভবত রাজশ্রী শিরোনামের একটা গান থেকে নেয়া। সবারই হয়ত পরিচিত এই গান।
হাইস্কুল-কলেজ-মেডিকেলে গানটা শোনার সময় এই লাইনটা শুনে খটকা লাগত মাঝে মাঝে।
এখন মধ্যবয়েস। ঢাকার মধ্যবিত্তের জীবন আমার। নিজে বাবা হয়েছি।
সমাজ আর চারপাশের প্রেক্ষাপটে গানের এই লাইন দুটি বার বার যেন মনের মধ্যে ফিরে ফিরে আসে।
সন্তান জন্ম নিয়েছে শিশু হিসেবে। তাকে 'আমার' ছেলে/মেয়ে হিসেবে তৈরী করতে হবে, যথাযথ প্রাতিষ্ঠানিক - সামাজিক- মানসিক -নৈতিক - ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে ; যাতে সমাজে সে একজন মানুষ হয়ে ওঠে। আগলে রাখতে হবে বিরুপ পরিস্থিতি আর ক্ষতিকর মানুষ ও জিনিস থেকে।

সে আমার ছেলে/মেয়ে থেকে একদিন কারো বন্ধু হবে, একদিন কারো প্রেমিক/প্রেমিকা হবে, হবে স্বামী/স্ত্রী, বাবা/মা, চাচা-মামা-খালা-ফুফু হবে কখনো, একদিন হয়ত শ্বশুর /শ্বাশুড়ি হবে, দাদা-দাদী /নানা-নানিও হবে।
কর্মক্ষেত্রে কর্মী হবে, বস হবে। শিক্ষক হবে-ছাত্র হবে। ডাক্তার হবে-রোগী হবে। ক্লায়েন্ট হবে-কাস্টমার হবে।

কাকে দেখে হবে?

আমাকে দেখে, তার পরিবার আর আশেপাশের সবার মধ্যের সম্পর্কগুলো দেখে।

অথচ এই সম্পর্কগুলো দিন দিন স্বার্থের টানে ক্রমাগত দুর্বল হয়ে চলেছে। এতে সমাজ দুর্বল হয়ে চলেছে। রাষ্ট্রের অস্থিমজ্জা দুর্বল হয়ে যাচ্ছে।

আর এই সম্পর্কগুলোর মাঝে আমরা ক্রমাগত দুর্নীতি ঢুকিয়ে দিচ্ছি। সন্তানের জন্য প্রশ্ন কিনে নিচ্ছি, তাকে শেখাচ্ছি খারাপ কাজ। নিজেরা আমরা দুর্নীতি করে এনে ভাবছি ছেলে/মেয়ে 'মহামানব' হয়ে যাবে!

সবকিছুর শুরু ব্যক্তির পরে পরিবার থেকে।
প্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হল "পরিবার"। " শিক্ষাপ্রতিষ্ঠান এখানে এখনো সেরকম শক্তিশালী ভূমিকা নিতে পারেনি সামাজিক মানুষ তৈরীতে।
পাশ্চাত্যে পরিবারগুলো কিছু কিছু ক্ষেত্রে খানিকটা ভংগুর বলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তারা শক্তিশালী করেছে, ইউনিফর্মিটি দিয়ে মানুষগুলোকে ন্যূনতম সামাজিক করার ব্যবস্থা করেছে।

তাই মাঝে মাঝেই ভাবি, "কোন সভ্যতা প্রজনন করি, কি আমার দায়ভার? "
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×