ঢাকা মেট্রো-থ ১৪-০৬০২ এর মিটার টেম্পারিং
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে বিকালে নয়া পল্টনে ফুপুর বাসায় গিয়েছিলাম। বাসা থেকে কিছুটা বেরিয়ে সিএনজি অটোরিক্সা ধরলাম। মিটারেই গেলাম। উঠল ৫৮ টাকা। টাকা দিয়ে ফুপুর সাথে দেখা করে আবার মাগরিবের আগেই বাসায় ফেরার জন্য আবার রাস্তায় এলাম। সামনে এক চালককে দেখে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে বাবর রোডে যাবে কিনা। বলল, মিটারের থেকে ১০ টাকা বেশি দিতে বলল। উঠে পড়লাম। কিছুদূর যেতেই মনে হল যতনা না ১ কিলোমিটার দূরত্ব তার আগেই ১ কিলোমিটার উঠে গেল। চুপচাপ থাকলাম। দেখি শেষ পর্যন্ত কি হয়। বাসায় যখন নামলাম তখন মিটারে ৮০ টাকা উঠে গেছে। তার পাশে শো করছে সাড়ে ১২ কি.মি রাস্তা। অথচ যাবার সময় উঠেছিল সাড়ে ৮ কি.মি রাস্তা। এটাই সঠিক। সাড়ে আট কি.মি এর ভাড়া হয়= ৮.৫*৬+৫ টাকা(৫মিনিট ওয়েটিং ছিল)=৫৬ টাকা। আমি চালককে ৭০ টাকা দিয়ে বললাম, মিটারে কবে থেকে টেম্পারিং করা হয়েছে। আমার দিকে বোকার মত চেয়ে বলল দুই সপ্তাহ আগে নাকি মিটারে কাজ করা হয়েছে। আমি তাকে বললাম শীঘ্রই এটা ঠিক ঠিক করাতে, হয় নিজে নাহয় মালিককে দিয়ে। সাথে অটোরিক্সার সিরিয়াল নাম্বার-ও দেখে নিলাম। আমার কাছ থেকে আর টাকা আদায় করতে পারবে না দেখে চলে গেল।
মনে হল, এটা ব্লগে প্রকাশ করি। আজকের দিনে অটোরিক্সা ও রিক্সাওয়ালাদের কাছে প্রায় জিম্মি মানুষজন। প্রয়োজন আপনার সচেতনতা। অটোরিক্সাচালকদের মালিকের কাছে জমার পরিমাণ ৬৫০-৭০০ টাকা-এটা যেমন সত্যি কথা(হবার কথা ৪৫০ টাকা) তেমন সত্যি কথা হল তাদের প্রতি কি.মি তে খরচ মাত্র ১ টাকা(৮ টাকা কেজির জমানায় খরচ হত ৫০ পয়সা)। দরকার যাত্রীসাধারণ এবং চালক- দু' পক্ষরই সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ। দূর্নীতির বিভিন্ন পর্যায়ের এখানেও এক দূর্নীতি অটোরিক্সার দাম নির্ধারণ এবং পরিচালনা।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন