somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন সিলেটের লালাখাল

২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুটি পাতা, একটি কুড়ির দেশ সিলেটে ঘুরতে যায় সবাই কেবল শাহজালাল-শাহপরাণ এর মাজার দর্শণ, জাফলং আর মাধবকুন্ড বেড়াতে। জাফলং, মাধবকুন্ড ছাড়াও সিলেটের আরেকটি দর্শণীয় স্থান হচ্ছে লালাখাল। এখনও অনেকেই অজ্ঞাত এই স্থানটি সম্পর্কে।

লালাখাল যেতে হলে সিলেট শহরের সোবহানী ঘাট অথবা টিলাগড় থেকে জাফলংগামী বাসে উঠতে হবে। নামতে হবে সারিঘাট নামক স্থানে। এটি গোয়াইনঘাটের আগে পড়বে। সোবহানী ঘাট থেকে ৩০ টাকা এবং টিলাগড় থেকে ২৬ টাকা ভাড়া পড়বে(জনপ্রতি)। সারিঘাটে নেমে ইন্জ্ঞিনচালিত নৌকা নিয়ে যাওয়া যাবে লালাখাল। ভাড়া পড়বে জনপ্রতি ৩০/৪০ টাকা( ওয়ান ওয়ে)। সবচেয়ে ভাল হয় ১০ জনের একটা গ্রুপ নিয়ে গেলে। বড় নৌকায় সহজেই ১০/১২ জনের জায়গা হবে। রাউন্ড ট্রিপে একটা নৌকায় ৩৫০/৪০০ টাকাতেই সেরে ফেলা যায় ২ ঘণ্টার( যাওয়া ১ ঘণ্টা, আসা ১ ঘণ্টা) এই ভ্রমণ। চাইলে লালাখালে পৌছে ঘুরে নিতে পারেন সেখানকার ছোট একটি টি-ফ্যাক্টরি।

মূলত সারিঘাট থেকে রওনা দেবার কিছুক্ষণ পরেই আপনার চোখে পড়বে দূরে মেঘালয়ের নীল পাহাড়গুলো। পথেই হয়ত দেখা মিলবে মহিষের পালের একসাথে গলা অবধি পানিতে ডুবে সাঁতার কাটার দৃশ্য। যত সামনে এগুতে থাকবেন ততই যেন মনোমুগ্ধকর প্রকৃতি হাতছানি দিয়ে ডাকবে আপনাকে।

আমি যখন গিয়েছিলাম তখন পড়ন্ত বিকেল। লালাখালের কাছে পৌঁছাতেই সূর্যাস্তের অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখলাম।

এরপর লালাখাল পৌঁছে দ্বীপে কিছুক্ষণ ঘোরাঘুরি। শুক্রবার ছিল বলে টি-ফ্যাক্টরির কাজ দেখা গেল না। এবার ফেরার পালা। সন্ধ্যা শেষে রাত নামছে। মেঘহীন মুক্ত আকাশে নানা তারার মেলা। সন্ধ্যা তারাও গোচরে আসলো। যেন গাইড করে সারিঘাট নিয়ে যাচ্ছিল আমাদের! সারিঘাট পৌছে আবার বাসে করে সিলেট। সেইসাথে লালাখাল ভ্রমণেরও সমাপ্তি টানলাম।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৬
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×