somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের অন্যায় গুলো--১

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা বেশীর ভাগ ক্ষেত্রেই কোন একটি প্রাইভেট চেম্বারে বসি। বা বলা যায় একটি ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারের চেম্বার করার জন্য যে কিছু রুম ভাড়া নেয়, তাঁর একটিতে বসি। সাধারণতঃ তারা অনেকগুলো কক্ষ ভাড়া নেয়। যার একটি বা কয়েকটিতে থাকে তাঁদের ল্যাবরেটরী, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম এসব, আর বাকী গুলো থাকে বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার করার জন্য। চেষ্টা করা হয় আকর্ষণীয় কোন লোকেশানে সেন্টার টা দেয়ার। সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে হলে বেশী ভালো হয়। যেসব শহরে মেডিকেল কলেজ নেই সেখানে সদর হাসপাতালের আশে পাশে এসব সেন্টার স্থাপনের চেষ্টা হয়। সরকারী হাসপাতালে আসা রুগী গুলোকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেন বেশী দূরে যেতে না হয়, তাই চেষ্টা চলে হাসপাতালের যতটা কাছে সম্ভব এসব সেন্টার স্থাপনের। তবে মজার ব্যাপার হচ্ছে বেসরকারী মেডিকেল কলেজের আশে পাশে আবার এমনটা সাধারণতঃ হয় না।
বাস্তবতা হচ্ছে, নিয়ম অনুযায়ী একজন ডাক্তার তাঁর নিজের জন্য কোন প্রচারণা করতে পারবেন না। অর্থাৎ কাউকে বলতে পারবেন না, ‘অসুখ হলে আমার কাছে আসুন’। এজাতীয় কোন বিজ্ঞাপন দিতে পারবেন না। ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে এখানে একটু ফাঁক আছে। কোন ডায়াগনস্টিক সেন্টার আবার বিজ্ঞাপন দিতে পারবে। অর্থাৎ সে বিজ্ঞাপন দিয়ে সবাইকে বলতে পারবে, তাঁর এই সেন্টারে কোন কোন ডাক্তার নিয়মিত চেম্বার করেন এবং তাঁরা কোন কোন রোগের বিশেষজ্ঞ। এছাড়াও তাঁদের থাকে পাবলিক রিলেশান অফিসার। সে বিভিন্ন এলাকায় ঘোরে। যেখানেই যিনি রুগী দেখেন, তাকেই জানিয়ে আসে, তাঁদের সেন্টারে কোন কোন ডাক্তার বসে এবং সেখানে কি কি পরীক্ষা হয়। তাঁর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, কোন কোন পরীক্ষায় কি পরিমাণ কমিশন দেয়া হয়।
নিজের বিজ্ঞাপন এবং প্রচারণা ছাড়াও একটি ডায়াগনস্টিক সেন্টারে বসার আরও কিছু সুবিধা আছে। বিনা ভাড়ায় বসবার জন্য একটা সুসজ্জিত সুন্দর কক্ষ পাচ্ছে, একটু ভালো জাতের চেম্বার হলে সেখানে এসি ও থাকে এবং বলাই বাহুল্য সেই এসি র বিল সেই ডাক্তার কে দিতে হয় না। একটি অ্যাটেন্ডেন্টও তাকে দেয়া হয়, যে দরজা খুলে দেয়, রুগীকে নির্দিষ্ট স্থানে বসায়, রুগীর সিরিয়াল রাখে। যার বেতনও দেয় ডায়াগনস্টিক সেন্টারের মালিক। রুম নিয়মিত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখা, কখনও কোন সমস্যা হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া এমন সব কাজই ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ করে থাকে। কাজটা কি দয়া কিংবা উপকার?
ব্যাপারটা এমন কিছুই না। খুব সহজ এবং সাধারণ একটি জাগতিক নিয়ম, ‘গিভ এন্ড টেক’। রুগীর প্রয়োজন থাকুক আর নাই থাকুক রোগ নির্ণয়ের নাম করে কিছু ‘ইনভেস্টিগেশান’ দিতে হবে। এসব সেন্টারে বসার ক্ষেত্রে বিশেষজ্ঞ সাহেবকে সেই ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে এই একটি অলিখিত চুক্তিই করতে হয়। অলিখিত এই জন্য যে সেই চুক্তি না মানলে কোন কোর্ট কাচারী করা হয় না। এই চুক্তির জন্য কে দায়ী, না করলে সেই বিশেষজ্ঞ ডাক্তারের কি এমন ক্ষতি হত কিংবা করে কি এমন অন্যায় করছে, তা নিয়ে আলোচনা অর্থহীন। কারণ সব পেশার সব অন্যায়কারী তাঁর নিজের অন্যায়ের জন্য দারুণ সুন্দর একটি যুক্তি বের করে রেখেছেন। আর সেই যুক্তি দিয়ে প্রতিনিয়ত নিজের বিবেককে খুন করে নির্দ্বিধায় অন্যায় গুলো করে যাচ্ছেন। কখনও পাপ স্খলনের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠানে অতিরিক্ত মনোযোগী হচ্ছেন কিংবা দান খয়রাত করে পাপ কে শুদ্ধ করে নিচ্ছেন।
যত বড় অন্যায়ই হোক, সেই অলিখিত চুক্তি মানতে একজন বিশেষজ্ঞ ডাক্তার বাধ্য। অন্যথায় এই লোভনীয় জায়গার আশা তাকে ছাড়তে হবে। অলিখিত চুক্তিটির ভেতরে আপাত দৃষ্টিতে তেমন কোন অন্যায় নেই। বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসা রুগী গুলোর রোগ সনাক্ত করতে কিংবা রোগ সম্পর্কে নিঃসন্দেহ হতে অনেক সময় কিছু পরীক্ষা বা ইনভেস্টিগেশান করতে দেয়া হয়। সেসব ছাড়া যে রোগ নির্ণয় করা যায় না, এমনটা না। তবে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। এই প্রয়োজন ব্যাপারটা যেহেতু ঠিক করেন চিকিৎসক সাহেব, তাই অন্যায় করছেন কি না, তা তাঁর বিবেক ছাড়া আর কেউ জানতে পারে না।
এরপর সেই রুগী যখন চেম্বার থেকে বেরোবে, ‘পরীক্ষা গুলো আমাদের এখানেই হয়’ কিংবা ‘স্যার অন্য কোথাও রিপোর্ট করলে রাগ হয়’ বলে রুগীকে প্ররোচিত করা হবে যেন সে পরীক্ষা গুলো সেখানেই করে। নেহাত রুগীর পরিচিত অন্য কোন ডায়াগনস্টিক সেন্টার না থাকলে, রুগীও ভাবে আবার কোথায় পরীক্ষা করতে যাব, এখানেই করে নিই। সে যে খুব ক্ষতির সম্মুখীন হয় তা কিন্তু না। অন্য কোথাও পরীক্ষা করতে গেলে একই পরিমাণ খরচই হবে। মুলতঃ একটি সেন্টারে বসা বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া পরীক্ষা গুলো পেতেই প্রথম প্রথম এই সিস্টেম শুরু হয়েছিল।
একজন চিকিৎসক যদি কেবল প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষাই দেন, তবে পুরো সিস্টেমটায় তেমন কোন বড় ধরনের অন্যায় নেই বললেই চলে। কেবল যে সকল ইনভেস্টিগেশন রোগ নির্ণয়ের জন্যই দরকার, সেগুলোই দেয়া হচ্ছে। সেন্টারের মালিক ও খুশী। ডাক্তার সাহেবের পিছনে যা খরচ করছেন, ইনভেস্টিগেশনের আয় থেকে তা পুষিয়ে যাচ্ছে। সত্যিই কি তাই ঘটে? কিংবা ঘটতে দেয়া হয়? তা হয় না। এর মাঝে প্রবেশ করে লোভ আর দুর্নীতি। কে শুরু করে? কার দোষ? বলছি।
(চলবে)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×