somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের অন্যায় গুলো—২

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিস্টেমটা এতো নিষ্কলুষ থাকে না। ধীরে ধীরে এই সিস্টেমের অনেক শাখা প্রশাখা যুক্ত হতে থাকে। কিছু সুন্দর শাখা প্রশাখা থাকে। যেমন সব ধরনের বিশেষজ্ঞ বসানোর চেষ্টা হয়। কারণ বিশেষ কিছু পরীক্ষা বিশেষ ধরনের বিশেষজ্ঞ ছাড়া সাধারণতঃ লেখে না। তাই ‘কিডনির রোগ’ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা সাধারণতঃ কিডনি রোগ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন। তাই সেই ধরনের পরীক্ষা বেশী করে পেতে একটি সেন্টারের তাই কিডনি রোগ বিশেষজ্ঞ দরকার। এভাবেই যত বেশী বিশেষজ্ঞ বসানো যাবে ততো ধরনের পরীক্ষার ব্যবস্থা রেখে লাভ হওয়ার সম্ভাবনা থাকে।
শুধু বিশেষজ্ঞ বসালেই হবে না। তাঁদের পরিচিতিও জরুরী। তাই চেষ্টা চলে পরিচিতি আছে এমন ডাক্তার বসানোর। তেমনটা পেলে, তাকেই অগ্রাধিকার দিয়ে বসানো হয়। আর না পাওয়া গেলে তখন নতুন কোন বিশেষজ্ঞ ডাক্তার কে সুযোগ দেয়া হয়। তিনি যদি সেই পার্শ্ববর্তী সরকারী হাসপাতালে চাকরী রত থাকেন তবে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাকে বিশেষভাবে বিবেচনা করা হয়। এছাড়াও পরিচিত, অমুকের আত্মীয় এসব দিয়েও অনেক সময় কাজ হয়।
ডায়াগনস্টিক সেন্টার টি আরও কিছু উপায়ে রুগী জোগাড় করা করে। সরকারী হাসপাতালের ‘আউট ডোর’ এ দেখাতে আসা রুগীদের কোন পরীক্ষা করতে দিলে তারা কোথায় করবে এই সমস্যায় পরে যায়। তখন সাহায্য করতে এগিয়ে আসে এই ‘দালাল’। নিয়োগ। ‘দালাল’ আবার ‘স্বাধীন’ আর ‘বেতনভোগী’ দুরকম ই হয়। দালাল সাধারণতঃ সাথে করে নিয়ে আসে। এছাড়াও উন্নত চিকিৎসা পাওয়ার আশায় বিভিন্ন জেলাশহরে আসা রুগীগুলো যেন অন্য কোথাও না যেয়ে এখানেই আসে সেকাজটিও করে এই ‘দালাল’। বেতনভোগী রা সাধারণতঃ নিজের সেন্টারেই নিয়ে যায়। আর স্বাধীন দের জন্য সবার দুয়ার খোলা।
কেবল যে পরীক্ষা করানোর জন্য রুগী ধরে আনা হয় তা না। অনেক সময় ভালো ডাক্তার দেখিয়ে দেয়ার নাম করেও সরকারী হাসপাতাল থেকে দালালটি রুগী ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে। এই কষ্টকর কাজটি কি সে এমনিই করেছে? না, এর জন্য তাকে তো তাঁর পারিশ্রমিক দিতে হয়। কোথা থেকে আসবে সেই পারিশ্রমিক? সেখানেও একটি অলিখিত চুক্তি আছে। নিয়ে আসা রুগীটির রোগ নির্ণয়ের জন্য যে সব পরীক্ষা বা ইনভেস্টিগেশান করা হবে, তাঁর যে বিল আসবে, তাঁর একটি অংশ সে পাবে পারিশ্রমিক হিসেবে। অনেক সময় বেতনভোগী রাও মাসিক বেতনের সাথে এই কমিশনও পায়। দালালটি স্বাধীন হলে, সে যে রুগীটি জোগাড় করেছে, এবার তাকে ব্যবহার করার খেলা সে শুরু করে। সে প্রথম হিসেব করে কোন ডাক্তারকে দেখালে সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া যাবে। কে সবচেয়ে বেশী ইনভেস্টিগেশান দিবে। তাকেই সে এই রুগী দিবে।।
এখনও খুব পসার জমে নি এমন বিশেষজ্ঞ ডাক্তারের জন্য দুটি রাস্তা খোলা। নীতি কথা কপচানো, ‘কোন অপ্রয়োজনীয় পরীক্ষা দিব না’ আর অন্যটি সেই দালালের দাবীর কাছে নতি স্বীকার করা। যে এলাকার রোগ সেই এলাকায় করা যায় এমন বেশ কিছু পরীক্ষা করতে বলা হয়। দালাল বেশ মোটা পারিশ্রমিক পায় আর মনে মনে ভাবে এরপরের রুগীটিও এই স্যারকে দেখাবো। আর সেই নীতি বাগীশ নতুন বিশেষজ্ঞ টি মাছি মারতে থাকেন এবং এক সময় সেন্টার মালিক জানান, ‘স্যার রুগী তো হচ্ছে না, আমরা বরং রুগী আসলে আপনাকে কল দিব’ অর্থাৎ ‘আপনার মত অপদার্থ ডাক্তার দিয়ে আমাদের চলবে না। আপনি ভাগেন। আমরা অন্য বুদ্ধিমান ডাক্তার বসাব’।
শুরু হয় আমাদের অন্যায়ের হাতেখড়ি। ডাক্তার সাহেব তখন একটি কম্প্রোমাইজ ফর্মুলা বের করেন। আপাততঃ দালাল কে খুশী করে রুগী দেখা শুরু করেন। রুগী যখন বাড়বে, যখন পসার জমবে তখন না হয় আর ওদের কথা শুনবো না। এভাবে রুগী একসময় বাড়ে। সেন্টারের ও নাম ধাম বাড়ে। বেশ কিছু রুগী সেই সেন্টারের নামেই আসে। ‘ওখানে গেলে ভালো ডাক্তার পাওয়া যায়’। ফলে সেই সেন্টারের নিজস্ব ‘গুড উইল’ এর কারণে কিছু রুগী তৈরি হয়। এই রুগী গুলো কোথায় যাবে কিংবা কাকে দেখাবে তা নির্ভর করে রিসেপশানে যারা থাকে তাঁদের ওপর। অনেক সময় সেই সেন্টারের ম্যানেজমেন্ট এর ওপর।
নতুন যে ডাক্তার বসছেন, তাকেই দেয়ার চেষ্টা হয়, যেন তাঁর পসার হয়। অনেক সময় এই লোভেও ডাক্তাররা একটু নামী দামী সেন্টারে বসার চেষ্টা করে। তবে অন্য টাও হয়। যিনি খুব বেশী পরীক্ষা করতে দেন তাকেই রুগী দেয়া হয়। রিসেপশানেও তেমনটা বলা থাকে। আবার কোন কোন ডাক্তার মাঝে মাঝে রিসেপশানে বসা ছেলে মেয়ে গুলোকে নিয়মিত মাসহারা দিয়ে তাঁদেরকে হাতে রাখে। মোদ্দা কথা এই রুগী পেতে হলে ডাক্তার সাহেবকে কিছু কাঠ খড় আর পুরোপুরি বিবেক বিসর্জন হবে। পরিণতি? ডাক্তার সাহেবের জন্য খুব খারাপ না। চিকিৎসা দিয়ে রুগী ভালো করে তাঁর নিজের পসার বাড়াতে থাকেন। একসময় হয়তো রুগী পাওয়ার জন্য তাকে আর কারো মুখাপেক্ষী থাকতে হয় না। রুগীই রুগী আনতে থাকে।
এরপর কি ডাক্তার সাহেব সৎ হয়ে যান? অতিরিক্ত পরীক্ষা দিয়ে রুগীর অজথা পয়সা খরচ করানোয় বিরাম আনেন? অন্যায় পথচলা কি এখানেই শেষ হয়? বরং উল্টোটা ঘটে। ডাক্তার সাহেব এবার ভাবেন, এখন তো আর কোন দালাল আমার কাছে রুগী আনছে না। এখন তো রুগী গুলো আমার পসারের কারণে আমার কাছে আসছে। তবে পরীক্ষা নিরীক্ষা করার কমিশন ‘দালাল’ কেন নিবে। এগুলো তো আমার প্রাপ্য। সেন্টার মালিক কিংবা ম্যানেজার কে ডেকে পাঠায়। ‘এখন থেকে ফ্লোটিং রুগীগুলোর ইনভেস্টিগেশানের কমিশন আমি নেব’। এখন ডাক্তার সাহেবের পায়ের নীচে বেশ শক্ত মাটি। ডাক্তার সাহেব কে হাত ছাড়া করা যাবে না। ‘তথাস্তু’ বলে সেন্টার মালিক মেনে নেয়। শুরু হয় ডাক্তার সাহেবের নিজস্ব পথচলা।
(চলবে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×