somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের ‘ফেস সেফিং ফর্মুলা’ কি?

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এখন দুটি ফর্মুলা চলছে। গনতন্ত্র পুনরুদ্ধার। আর মুক্তিযুদ্ধের চেতনা। একজনের বক্তব্য আমরা না এলে মুক্তিযুদ্ধের চেতনার বারোটা বাজবে। তাই গনতন্ত্র হত্যা করে হলেও আমাদের আসতে হবে। অন্য দলের বক্তব্য, গনতন্ত্র। আর তার জন্য জ্বালাও পোড়াও থেকে শুরু করে যে কোন কর্মসূচি জায়েজ। জনগণের ভোগান্তি থেকে শুরু করে পুড়িয়ে মারা, যাই ঘটুক, মেনে নিতে হবে। দেশের এই অবস্থা নিয়ে মজার একটি উদাহরণ দিয়েছিলেন একজন। বলেছিলেন, ‘দেশের অবস্থা সিটিসেল, গ্রামীন ফোনের যুগের মত, এতো রেট, যে কাউকেই পছন্দ না, কোনটাই ব্যবহার করতে ইচ্ছে করে না। আবার এদের ছাড়া উপায় ও নেই।‘ উদাহরণটি খুব ভালো লেগেছিল। তবে সেই ব্যক্তি কিছুটা হলেও উদ্ধার পেয়েছেন। সিন্ডিকেট ভেঙ্গেছে। দাম কমেছে। তবে দেশের ক্ষেত্রে এমন কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
২৯ তারিখে কি ঘটবে, তা নিয়ে জল্পনা কল্পনার অবসান হয়েছে। বিএনপির তরফ থেকে তেমন কিছু ঘটে নি। নেত্রীর কিছু রাগান্বিত বাণী আর গোপাল গঞ্জের নাম পরিবর্তনের আশ্বাস। এবং ৩০ তারিখের ঘোষণা। ‘রোড মার্চ ফর ডেমোক্রেসি’ না বলে ‘ডেমক্রেসি ফর রোড’ বলে ফেলা। বেশ কিছু গ্রেফতার, কর্মী শূন্য বিএনপি অফিস আর একরাশ প্রশ্ন। বিভিন্ন জেলা থেকে আসা কর্মীরা (যেমনটা দাবী করা হয়েছিল) কোথায়? গ্রেফতারের ভয়ে মাঠে নামে নি? না কি নামতে বারণ করা হয়েছিল? একটা ব্যাপার বোধহয় বাদ দিলাম। ‘বেয়াদপ’। সংসদে বলা ‘চুপ’ এর নতুন সংস্করণ। তবে এবার মনে হয় না আগের বারের মত মার্কেট পাবে।
বাকি যা ঘটেছে, তা ঘটেছে, আওয়ামী তরফ থেকে। প্রেসক্লাব হামলা এবং সুপ্রিম কোর্টের পিটুনি। এর মাঝে সুপ্রিম কোর্টের নারী আইনজীবী পিটুনি বেশ বাজার পেয়েছে। সেই ছবিতে এখন ফেসবুক আর ব্লগ সয়লাব। পত্র পত্রিকাতে তো আছেই। তবে মজার ব্যাপার হচ্ছে, এই ঘটনার ব্যাখ্যা। প্রথম দিকে এধরনের ঘটনায়, ‘অনুপ্রবেশ’ তত্ত্ব হাজির হত। এখন ‘তুলনা’ ফর্মুলা চলছে। বিএনপি আমলে মতিয়া চৌধুরী কে পিটিয়েছিল, তাই আমরাও পিটিয়েছি। অর্থাৎ, এক্ষেত্রে বিএনপি আমার গুরু, আমি শিষ্য।
আর কিছু ছোট খাট ব্যাপার নিয়েও চলছে আলোচনা। জনৈক কর্মীর ‘পুরুষাঙ্গ’ প্রদর্শন, আশরাফ সাহেবের বিবৃতি। চলছে আনালাইসিস, এর শেষ কোথায়। কে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব ঘটনা আওয়ামীলীগের জন্য কালিমা হয়ে থাকবে কি না। কিংবা এসব ঘটনায় বিএনপি আরও বেশি পপুলার হচ্ছে কি না। যথারীতি এসব ব্যাপারে কেউই একমত না। নিজ নিজ দলের দিকেই ব্যাপারটা টেনে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ, তর্কের ময়দানে, ‘তাল গাছ আমার’ ফর্মুলা বিদ্যমান।
এই মুহূর্তে বিএনপি নেত্রীর ভুল ইংরেজির চেয়ে এখন বেশি আলোচনায় আছে, ’পিটুনি’। দু একটি ছবিই সম্ভবতঃ তোলা হয়েছে। সেগুলোই ঘুরে ফিরে বিভিন্ন জন নিজের মতামত সহ পোস্ট করছেন। পোস্ট কারীর মতামতগুলো বেশ বিনোদন মুলক। বিএনপি পন্থী গ্রুপ সেই ছবির সাথে নিন্দার বন্যা বইয়ে দিচ্ছেন। সঙ্গে বাকশাল এর ইতিহাস মনে করাচ্ছেন। গালিগালাজ তো থাকছেই। নিপাট ভদ্রলোক গ্রুপ সোজাসাপ্টা নিন্দা জানাচ্ছেন। এরা সাধারনতঃ এজাতীয় সব ঘটনায়, একই ভাবে নিন্দা জানান। এবং বলাই বাহুল্য এদের খুব বেশি ফলোয়ার নেই। বিএনপি ও এদের পছন্দ করে না আওয়ামীরাও না।
আরও এক ধরনের গ্রুপ নিন্দা জানাচ্ছেন, তবে সঙ্গে গল্পচ্ছলে বিএনপি জামায়াত আমলের কিংবা সাম্প্রতিক সময়ের তাঁদের করা বেশ কিছু নিন্দনীয় কাজের ফিরিস্তি শোনাচ্ছেন। কারণটা ঠিক বোধগম্য না। সম্ভবতঃ মনে সন্দেহ, এগুলো পাঠকরা ভুলে গেছেন। আবার হতে পারে, বোঝানোর চেষ্টা করছেন, আমরা পুরোপুরি আওয়ামী বিরোধী না। আর শেষ গ্রুপ একটু এগ্রেসিভ। বর্তমান ঘটনা নিয়ে তাঁদের কোন বক্তব্য নেই, অর্থাৎ এটা এমন কোন ঘটনাই না, নিন্দা জানাবার কিছু নাই। তাঁদের পুরনো রেকর্ডই একমাত্র সম্বল। বিএনপি, জামায়াত, রাজাকার—এগুলো ছাড়া দেশে আর কোন ইস্যু নেই। বাকী যা কিছুই ঘটুক—চোখ বন্ধ রাখতে হবে।
এর পরে শুরু হয় আরেক খেলা। মতামত খেলা। সেখানেও একই অবস্থা। মতিয়া চৌধুরীর পিটুনি থেকে শুরু করে মানুষ পোড়ানোর ছবি। আর্কাইভ থেকে যে যা পেয়েছেন জুড়ে দিচ্ছেন। এলাইনে আওয়ামীরা একা না। বিএনপি কিংবা জামায়াত ও আছে। কখনও সত্য ছবি, কখনও মিথ্যা ছবি। তবে সাধারনতঃ সত্য ছবি থাকলে, মিথ্যার আশ্রয় নেয়া হয় না। একদল পুলিশ পেটানোর ছবি দিলে অন্য দল নিজেদের কর্মী পেটানোর ছবি দেয়। একদল বিএনপি আমলের অত্যাচারের ছবি দিলে অন্য দল আওয়ামী অত্যাচারের ছবি দেয়। ফলাফল? ‘তাল গাছ আমার’।
সরকারী মনোভাবে মনে হচ্ছে, ৩০ তারিখ থেকে শুরু করে ‘মার্চ’ বাতিল এই ঘোষণা না দেয়া পর্যন্ত একই ঘটনা ঘটবে। সরকারী বাঁধা এবং জাতীয়তাবাদী হুঙ্কার। ৩০শেও দেয়া হল না বিধায় ১ থেকে লাগাতার অবরোধের ঘোষণা। আর এভাবে চলতে থাকলে আরও কিছু ক্ষুদ্র প্রশ্ন দেখা দিবে, ‘এভাবে কত দিন? এর শেষ কোথায়?’ উত্তরটা সম্ভবতঃ দুই নেত্রীর কেউই জানেন না। ৯৬ এ বিএনপি জানতো ক্ষমতা ছাড়তেই হবে। ফেস সেভিং ফর্মুলা হিসেবে দাড় করিয়েছিল, তত্ত্বাবধায়ক বিল পাস করাকে। আগের সংসদে যেটা ভদ্রভাবে চাওয়া হয়েছিল, সেটা এখন ঘাড় ধরে আদায় করা হচ্ছে। তারপরও মুখে বলেছিল, ‘খালেদা জিয়ার উপহার’—ফেস সেভিং ফর্মুলা। যদিও জানতো ‘এই উপহার’ খুব কাজে দিবে না। জনগণের মন জয় করা যাবে না, এরপরেও তাঁরা ক্ষমতা হারাবে, তারপরও তাঁদের উপায় ছিল না।
এবার কি হবে? ৫ই জানুয়ারী হয়তো পার হয়ে যাবে? এরপর কি হবে? আলোচনা? সমঝোতা? বুল ডোজার? নাকি এতদিন যা চলছিল তারই পুনরাবৃত্তি। অবরোধ আর হরতাল কোনভাবে ডেকে ফেললেই তো কাজ সারা। এরপর নেতারা বাড়ীতে নাকে তেল দিয়ে ঘুমালেও অবরোধ হয়ে যাবে। অন্ততঃ দূর পাল্লার অত টাকা দিয়ে কেনা বাসটা, এই ঝুকির মধ্যে কেউই বের করবে না। ফলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, অবরোধ সফল হয়ে যাবে। আর এভাবে যে বেশিদিন চালান যাবে না তা ৯৬ এর বিএনপি সরকারের মত আওয়ামীরাও জানে। তাই এই মুহূর্তে মূল যে প্রশ্নটা জাগছে, তা হচ্ছে, ঠিক কখন ক্ষমতা ছাড়বে? আর তখন কি বলে ক্ষমতা ছাড়বে? আওয়ামী লীগের ‘ফেস সেফিং ফর্মুলা’ কি?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×