somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘৫ই জানুয়ারী হয়ে ভালোই হয়েছে’

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে? ২০০৬ এ, জেদাজেদি যখন তুঙ্গে, তখন বিএনপির তরফ থেকে একটি উদাহরণ দেয়া হত। ‘এবারের নির্বাচন ১৫ই ফেব্রুয়ারীর মত হবে না’। অনেকটা প্রকারান্তরে স্বীকার করে নেয়া, ‘১৫ই ফেব্রুয়ারী খুবই জঘন্য একটা নির্বাচন হয়েছিল’। তবে উদাহরণটা দেয়ার কারণ হিসেবে বলা হয়েছিল ‘১৫ই ফেব্রুয়ারী’ তে বিএনপি ছাড়া আর বাকী সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘নির্বাচনে যাচ্ছে না’, জনিয়েছিল। কিন্তু বিএনপির বক্তব্য ছিল এবার (২০০৬ এ) জামায়াত সহ তাঁদের বাকী সাঙ্গপাঙ্গরা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। অর্থাৎ অনেকগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নিচ্ছে। এবং ১৫ই ফেব্রুয়ারীর সঙ্গে এটা একটি মূল পার্থক্য। আর সেকারণেই মূল বিরোধী দল নির্বাচনে না এলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং সেই সংসদ নিয়ে ৫ বছর কাটিয়ে দেয়া যাবে। দুর্ভাগ্য দেশবাসীর, সেবার উদাহরণটা তাঁরা সৃষ্টি এবং প্রমাণ কোনটাই করতে পারেন নি। ঘটে যায় ১/১১।
তবে এবার সমস্যা হয় নি। এবার খুব সুন্দর ভাবেই ৫ই জানুয়ারী পার হোল। বিরোধী দলের ভোট বর্জন কিংবা জ্বালাও পোড়াও ভোট বন্ধ করতে পারে নি। যেমনটা ১৫ই ফেব্রুয়ারীও রোধ করা যায় নি। ২০০৬ এ যে উদাহরটি বিএনপি দেখাতে চেয়েছিল কিন্তু পারে নি, আওয়ামী লীগ এবার তা দেশবাসীকে দেখাল। ১/১১ এর কারণে যে ফর্মুলা বিএনপি প্রমাণ করে যেতে পারেনি, এবার তার সুযোগ এসেছে। প্রধান বিরোধী দল অংশ না নিলেও সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয় কিংবা সেই সংসদ নিয়ে কতদিন কাজ চালানো যায় তা প্রমাণের একটা সুযোগ এবার সরকার পেয়েছে। ৫ই জানুয়ারীকে যেহেতু অনেকেই ‘১৫ই ফেব্রুয়ারী’ বলতে রাজী না। যেহেতু উদাহরণ হিসেবে বাই লাইন মিল নেই, তাই কিছু রাজনৈতিক দল সহ একটি নির্বাচনের উদাহরণ হিসেবে ১৫ই ফেব্রুয়ারী খুব একটা যুতসই হয় না। বরং ২০০৬ এর না হতে পারা নির্বাচনের সঙ্গে বরং অনেকে মিল খুজে পাচ্ছেন। তাই এমন একটি সংসদের কি হয়, প্রধান বিরোধী দল অংশ না নিলে সেই সংসদ কতটা গ্রহণযোগ্য হয় কিংবা সেই সংসদ কতদিন টেকে, তা দেখতে অনেকেই উদ্গ্রীব।
ইতিহাসের মহান শিক্ষা আমাদের সবারই জানা। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এবারও নেবে এমনটা মনে হয় না কেউ আশা করেছিল। তবে এব্যাপারে, আওয়ামী লীগ কে অন্ততঃ একটি দোষে দোষী করা ঠিক হবে না। আর তা হচ্ছে, ‘ইতিহাস থেকে শিক্ষা না নেয়ার’ দোষ। ২০০৬ এর নির্বাচনটা যেহেতু হয়নি, তাই কিছু গৃহপালিত বিরোধী দল নিয়ে নির্বাচন হলে, সেই সংসদের পরিণাম কি হয় তা তাঁদের জানার কোন সুযোগ ছিল না। ৮৬কে উদাহরণ বলা যেতে পারে। মূল দুই বিরোধী দলের একটি সেখানে অংশ নিয়েছিল। তবে এবার পরিস্থিতি একেবারে অভিনব। বিরোধী দল অংশ নেয় নি, তবে তাঁদের সাংগঠনিক অবস্থা বেশি সুবিধার না। ফলে আন্দোলন করে সরকার পতন ঘটানো তাঁদের পক্ষে সম্ভব না।
৫ই জানুয়ারী যে হতে যাচ্ছে তা অনেকেই বুঝে গিয়েছিল। এর পরবর্তী কথাবার্তা গুলো ও মনে হয় আমাদের জানা। ‘দেশবাসীকে ধন্যবাদ দেয়া’ কিংবা বিদেশিদের কিছু গালমন্দ করা। ‘আমরা কারো মতামতের তোয়াক্কা করি না’। আরও কিছু বক্তব্য হয়তো দেয়া হবে। ২০০৬ এর নির্বাচন হলে, যে কথাগুলো বিএনপি বলতো। ‘কেবল একটি বা দুটি দল নির্বাচনে না এলে নির্বাচন অগ্রহণযোগ্য হয় না’। কথাবার্তা বিরোধী দলও বলবে। ২০০৬ এর নির্বাচন টি হলে আওয়ামী লীগ যেসব কথাবার্তা বলতো, সেসব এখন বিএনপি বলবে। ‘জনগণ এই ভোট প্রত্যাখ্যান করেছে, ইত্যাদি এবং ইত্যাদি’। আর তাই বিরোধী দল ও যথারীতি তাঁদের আন্দোলন এর কর্মসূচী দিতে থাকবে। হরতাল, অবরোধ এ কিছুদিন জনজীবন অতিস্ট হবে। মাঝে মাঝে ‘আলোচনা’ ‘সমঝোতা’ এজাতীয় কথাবার্তা ও শোনা যাবে। অতঃপর?
১৫ই ফেব্রুয়ারীর সেই নির্বাচনকে তখন বিএনপি তাঁদের সরকারের কৃতিত্ব বলে দাবী করেছিল। বলা হয়েছিল বিদেশি পর্যবেক্ষকরা ভুল রিপোর্ট দিয়েছে। আসলে নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে। এবং কিছুদিনের ভেতরই পরিস্থিতি এবং ভাষা দুটোই পাল্টে যায়। এবং পরবর্তী ইতিহাস সবার জানা। ২০০৬ এ ও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। তবে হয় নি। ফলে তখন যা ঘটত কিংবা যে পরিস্থিতির উদ্ভব হত তা দেখার সুযোগ দেশবাসী পায় নি। এবার পাবে। যেহেতু আমাদের সবার মাথায়ই মাত্রাতিরিক্ত ঘিলু আছে, তাই কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। এই সংসদের মেয়াদ কতদিন হতে যাচ্ছে? ৫ বছর না তার চেয়ে কম? বিরোধী দলই বা কি এমন করবে? যা তাঁরা এতদিন করতে পারে নি। প্রায় সবাই এখন একেকজন ভবিষ্যৎ দ্রষ্টা ‘প্রফেসার হাওলাদার’।
আগামী কিছুদিন গ্রহণযোগ্যতা কিংবা উপস্থিতি নিয়ে তর্ক হবে। ১৫ই ফেব্রুয়ারী নিয়েও হয়েছিল। বিদেশি প্রভুদের তুচ্ছ জ্ঞান করা, এটাও শুরু হয়ে গেছে। ভোটার উপস্থিতি কিংবা জাল ভোট নিয়ে আলাপচারিতা হচ্ছে। সেসব আলোচনায় কেউই খুব উৎসাহী না। সবাই উদ্গ্রীব হয় আছে, পরিণাম দেখার জন্য। কিভাবে শেষ হয় এই পরিস্থিতির। বিএনপির মাঠের সক্ষমতা নিয়ে সবাই সন্দিহান। তাঁরা আন্দোলন করে কিছু করতে পারবে, এমনটা ভাবতে কেউই সাহস পাচ্ছেন না। ফলে যদি আদৌ কিছু হয়, তা হবে আন্তর্জাতিক চাপের কারণে। আর তেমন কোন চাপ দেয়ার ব্যাপারে আন্তর্জাতিক মহল কতটা ইচ্ছুক কিংবা প্রতিবেশি দেশ সেই চাপ প্রয়োগে কতটা বাঁধা দিতে পারে, এসবের ওপরে নির্ভর করছে এই সংসদের মেয়াদ।
তাই এমন একটি নির্বাচন হলে, সেই সংসদের কি দশা হবে, তা শুধু তাঁদের না, তা দেশবাসীরও অজানা। ৩০০ কোটি টাকা খরচের এই নির্বাচন থেকে এবার সেই তথ্য পাওয়া যাবে। এবং ভবিষ্যতে হয়তো উদাহরণ হিসেবে ব্যবহৃত ও হবে। তা থেকে কেউ শিক্ষা নেবে কি না, সে প্রসঙ্গ ভিন্ন। তবে উদাহরণ এবার সামনে থাকবে। ‘টক শো’ কিংবা ‘কলামিস্ট’ দের জন্য একটি উপাদান যুক্ত হবে। ভবিষ্যতে আবার এমন নির্বাচন কেউ করতে চাইলে, বলা হবে, ‘৫ই জানুয়ারী’ মার্কা নির্বাচন হতে যাচ্ছে। কত টাকাই তো এখানে সেখানে খরচ হয়। এবার না হয়, একটি উদাহরন তৈরির জন্যই খরচ হল। একভাবে চিন্তা করলে মনে হচ্ছে, ‘৫ই জানুয়ারী’ হয়ে ভালোই হয়েছে। একটা উদাহরণ বা নাম পাওয়া গেছে এই ধরনের নির্বাচনের। এবার অপেক্ষা, এই সংসদের পরিনতি দেখার।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×