হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার ( পর্ব ১ )
আমেরিকান guideline অনুসারে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার হচ্ছে যদি আপনার উপরের অংশ বা সিস্টোলিক ১৪০ বা তার বেশী থাকে অথবা যদি নীচের অংশ ডয়াস্টলিক ৯০ বা তার বেশি থাকে, এবং এই বেশি ব্লাড প্রেশার কেবলমাত্র ১ বা তার বেশি সপ্তাহের ভেতর ২ বা তার বেশী বার মাপার পর পাওয়া গেলে তবেই তাকে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বলা যায়।
হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার চিকিৎসা
যদি আপনার ব্লাড প্রেশার উপরের অংশ বা সিস্টোলিক ১৪০ বা তার বেশী থাকে অথবা যদি নীচের অংশ ডয়াস্টলিক ৯০ বা তার কম থাকে তবে আপনার হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার নাই । তবে অন্তত প্রতি ৫ বছর পর পর আপনার ব্লাড প্রেশার মাপাতে হবে।
যদি আপনার ব্লাড প্রেশার উপরের অংশ বা সিস্টোলিক ১৪০ বা তার বেশী থাকে কিন্তু ১৬০ এর কম অথবা যদি নীচের অংশ ডয়াস্টলিক ৯০ বা তার বেশী কিন্তু ১০০ এর কম থাকে তবে আপনাকে আপনার গড় ব্লাড প্রেশার (প্রতিদিন ব্লাড প্রেশার ২ বার মাপতে হবে ( সকালে ও সন্ধ্যায় ) এভাবে ৪ থেকে ৭ দিন ব্লাড প্রেশার মাপতে এবং লিখে রাখতে হবে, প্রথম দিনের হিসাব বাদ দিয়ে বাকি দিনগুলির গড়) বের করতে হবে। যদি গড় ব্লাড প্রেশার ১৩৫/৮৫ বা তার বেশী থাকে তবে আপনার প্রাথমিক হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আছে।
সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার কিছু পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবেন আপনার হার্টের বা কিডনী বা ডায়াবেটিস আছে কি না। যদি অন্য সমস্যা ছাড়া কেবলমাত্র প্রাথমিক হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার থাকে তবে কোন ওষুধের প্রয়োজন নেই শুধু জীবনযাপনের ধরন পরিবর্তন করে (সুসম খাদ্য, ব্যায়াম) প্রাথমিক হাইপারটেনশন নিয়ন্ত্রন করা সম্ভব ।
প্রাথমিক হাইপারটেনশনের সাথে অন্য সমস্যা থাকলে অথবা বয়স ৭০ এর বেশী হলে ডাক্তারের পরামর্শ মত ওষুধ খেতে হবে।
তবে প্রাথমিক হাইপারটেনশনের যদি ৪০ এর কম বয়সে দেখা যায় তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
সবাইকে অনেক ধন্যবাদ।
এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন।
হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার ( পর্ব ২ )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।