somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনা বিলাস..!!

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সকাল তাতে কি! তোমার বাড়িই তো যাচ্ছি। যতই শীত লাগুক, গোসলটা সেরে নেয়াই ভালো। অনেকদিন আগের কথা হলেও আজ তা ভেবে শীতে কেঁপে উঠি। সাদা পায়জামা আর লাল রংয়ের পান্জাবিটাতো বেশ পছন্দের ছিলো। সেটা ভেবে এখনও যত্নে তুলে রেখেছি। প্রতিদিন আঙুলের আড়ষ্টতা ভাঙ্গি সেটার উপর হাত বুলিয়ে। আঙুলের ছোঁয়ায় মনে হয় হৃদয়ে সুর তুলে তার আড়ষ্টতা ভাঙে। পরাজিত না হয়ে পারি না মনের কাছে। হারের মধ্যেও যে স্বাদ তা বুঝতে পারি তখন।

তুমিতো এমন ছিলেনা যে, রোজ সকালে তুলসী গাছের গোড়ায় গোসল করে, আদ্র শরীরে ভেজা আঁচল পেচিয়ে তাতে প্রণাম করবে? তবে কোন দৈব টানে তোমায় নিয়ে এমন কল্পনার পটভূমি আঁকলাম। আমার আগমনি বার্তা তোমাকে দিয়েছিলাম না, তাতে কি! ঠিকই তুমি অন্ধকারেও আপনজনের বাতাস যেমন মন ছুঁয়ে যায় তেমনি তোমাকে ছুঁয়েছিলো। তোমার আড়ষ্টতা ভাঙতে হারমনিয়ামের উপর তোমার আঙুলের ছন্দ ও সুর তুলছিলো। ছড়িয়ে পড়ছিলো তা সারা বাড়িতে। ফুলের গন্ধের আগেই সে সুর ঝঙ্কার তুলেছিলো আমার শরীর মনে। অবচেতন মনে দূরত্ব ঘুচিয়ে নিজেকে আবিষ্কার করলাম তোমার দরজার চৌকাঠের উপর।।

তাল, সুর, লয়ের বিভরে আমার অস্তিত্বটুকু পর্যন্ত টের পেলেনা। আমি দাঁড়িয়ে দেখছি সে অপরুপ দৃশ্য। কানে ভেসে আসছে হৃদয়ে ঝড়তোলা সুর। যার মুর্ছনায় আলতো দোল খাচ্ছে হালকা শরীর।

উত্তর দিয়ে মুখ করে আপন মনে গান করছো। আমি দক্ষিণে। অন্ধকারে যদি মনের টানে অস্তিত্ব বোঝা যায় এত কাছ থেকে নয় কেন ? এমন ভাবনাটা আমার ঐ মুহুর্তটার বিচ্ছেদ ঘটালো।

একেবারে নি:শব্দে ঘরে ঢুকলাম। পেছনে তাকিয়ে সুন্দর গ্রীবার মনোহর দৃশ্য চিকচিক করছিলো। মাথার চুলগুলো সুন্দর করে বাধা আর গাঁদাফুলে সজ্জিত। আহ ! সে কি মনোহর দৃশ্য। নি:শব্দে হাটু গেড়ে হাত বাড়িয়ে নতজানু হয়ে বসে......!!!!
ছোট্ট একখানি আয়নার মধ্যে আমাকে আবিস্কার করে অপলক দৃষ্টির ঝরনা পড়লো আমার উপর। এ আবেশে যে শীতের বদলে উঞ্চতা পেলাম।

কোন ভ্রুক্ষেপ না করে আবার হারমনিয়ামের দিকে মনযোগ। কিছু বোঝার আগেই শুধু কানে ভেসে এলো.....শ্রীকান্ত আচার্যের

♫♪কেন দূরে থাক, শুধু আড়াল রাখ
কে তুমি, কে তুমি আমায় ডাক ।।
মনে হয় তবু বারে বারে
এই বুঝি এলে মোর দ্বারে
সে মধুর স্বপ্ন ভেব নাক !!

মো: আকিদুল ইসলাম
২০ জানুয়ারি ২০১৬
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×