somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুষ্পবেদীর শিরক

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে যারা সারাদিন বিভিন্ন বেদীতে পুষ্প অর্পণ করলেন, তাদের মধ্যে যারা নিজেদের মুসলমান বলে পরিচয় দেন, তাদের কাছে আমার একটি মাত্র প্রশ্নঃ

আল্লাহ তায়ালার কালাম কুরআন,
আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের হাদীস,
সাহাবাদের ইজমা অথবা কোন ইমাম বা আমীরুল মু'মিনীনের ফয়সালা তালাশ করে -

আমাকে মাত্র একটি প্রমান দেখান যে কোন বেদীতে পুষ্প অর্পণ করা শিরক নয়।

কিন্তু আপনারা কোনদিনও তা পারবেন না। কারণ সত্য সুনির্দিষ্ট হয়ে গেছে।

"সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পর বিভ্রান্তি ব্যতীত আর কি বাকী থাকে!" (সূরা ইউনূস, আয়াত ৩২)

যারা আজকে দিবস পালনের নামে বিভিন্ন শিরকী ও বিদয়াতী কাজে লিপ্ত ছিলেন, তাদের মধ্যে অনেকেই সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান খয়রাত করেন, এমনকি হয়তোবা দাওয়াতী কাজও করেন। কিন্তু আপনাদের এসব নেক আমল গ্রহনযোগ্য হবে না। প্রমাণঃ

"যদি তুমি শিরক কর তাহলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে।" (সূরা যুমার, আয়াত ৬৫ এর অনুবাদ)

আপনি বলেন, আমিতো আল্লাহ তায়ালাকে বিশ্বাস করি, আমিতো কালিমা তাইয়্যিবা পড়ে নিয়েছি। কিন্তু আল্লাহ তায়ালা বলেন,

"তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক।" (সূরা ইউসুফ, আয়াত ১০৬ এর অনুবাদ)

আল্লাহ তায়ালা নিজ থেকে শিরকের গুনাহ ক্ষমা করেন না। আগে তওবা করে শিরকের গুনাহ থেকে মুক্ত হতে হবে। "নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরীক করাকে এবং এছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে সে ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হল।" (সূরা নিসা, আয়াত ১১৬ এর অনুবাদ)

"আর যে ইসলাম ছাড়া অন্য কোন পথ খুঁজে, কস্মিনকালেও তার কাছ থেকে তা গ্রহন করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে।" (সূরা আল-ইমরান, আয়াত ৮৫ এর অনুবাদ)

অতএব, হে আমার স্বগোত্রীয় ভাইয়েরা, আল্লাহ তায়ালাকে ধোঁকা দেয়া যাবে না। কুরআনে কোন ফাঁকফোকড়ও রাখা হয়নি।

আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, সারাদিন শিরকী কাজ করার পর আপনার কেমন অনুভূত হচ্ছে? আপনার ভিতরে মনুষ্যত্ব থেকে থাকলে দয়া করে আপনি তওবা করুন। ফিরে আসুন প্রকৃত ইসলামের ছায়াতলে। আমিতো শুধু আপনাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলাম মাত্র।

(বিঃদ্রঃ এই লেখায় যারা মুসলমান বলে নিজেকে দাবী করেন তাদের এড্রেস করা হয়েছে। তাই অমুসলিম বা নাস্তিকদের মন্তব্য নিষ্প্রয়োজন। তবে কুরআন, হাদীস, সাহাবাগণের ইজমা ও ফকীহগণের কিয়াসের রেফারেন্স ব্যতীত অন্য কোন উত্তর বা যুক্তি গ্রহণযোগ্য নয়।)
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×