পৃথিবীতে যত কথা আছে,
পৃথিবীতে যত বাক্য আছে,
পৃথিবীতে যত ভাব ভাষার মাধ্যমে প্রকাশিত হয়েছে;
সব থেকে স্বার্থক কথা,
সব থেকে স্বার্থক বাক্য,
সব থেকে স্বার্থক ভাবের প্রকাশ -
যে বাক্যটিতে
যে কথাটিতে
যে প্রকাশটিতে ব্যক্ত হয়েছে -
সেটি আমাদের সবার পরিচিত এক ঘোষণা বাক্য ছাড়া আর কিছুই নয়।
"প্রথমে অস্বীকার করা হল
- কিছু নেই, কিছু নেই বলে
এরপর স্বীকার করা হল
- একজন, মাত্র একজন আছেন বলে
আর একটি পথকে দেখিয়ে দেয়া হল
- সঠিক, সহজ-সরল পথ।"
কথাটি হলঃ
لا اله الا الله محمد رسول الله
পৃথিবীতে এই একটি মাত্র কথা,
একটি মাত্র বাক্য,
ধারণ করে আছে পৃথিবীর সমস্ত কথামালাকে,
পৃথিবীর সমস্ত বিষয়াবলীকে।
:: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: ::
لا اله এটা দিয়ে সমস্ত কিছুর গোলামীকে অস্বীকার করা হয়েছে।
(ঘোষণাকারী ব্যক্তি সবকিছুর দাসত্ব থেকে মুক্ত হয়ে গেল, নিজ অন্তরের দাসত্ব, শয়তানের দাসত্ব, অর্থ কিংবা ক্ষমতার দাসত্ব, তাগুতের দাসত্ব)
الا الله এটা দিয়ে একমাত্র আল্লাহ তায়ালার গোলামী করতে বলা হয়েছে।
(ঘোষণাকারী ব্যক্তি একমাত্র আল্লাহ তায়ালার দাসে পরিণত হল। এখন সে আল্লাহ তায়ালার হুকুম তামীল করে। সালাত কায়েম করে, যাকাত আদায় করে, গুনাহ থেকে বেঁচে থাকে। এমনকি নিজ প্রাণটাও প্রভুর শত্রুদের সাথে লড়াই করে দিয়ে দেয়। এমনকি কাউকে ভালবাসে প্রভুর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণাও করে প্রভুর সন্তুষ্টির জন্য।
محمد رسول الله এটা দিয়ে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করতে বলা হয়েছে। একটি মাত্র পথ যেটা সহজ সরল, যার শেষ হল জান্নাত। সে পথ আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের পথ। আর সমস্ত পথ ভ্রান্ত যেগুলোর শেষ হল জাহান্নাম।
:: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: ::
পড়ুনঃ
কালিমা তাইয়্যিবা
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



