আ ফিউ গুড মেন
০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছবির একমাত্র প্রাপ্তবয়স্ক মানুষটি আমার বাবা।
না, কোন সিনেমার রিভিউ নয়। একটা সত্যি ঘটনা । আমার বাবা মারা যান ২০০৩ এর নভেম্বরে। মাত্র ৪৯ বছর বয়সে স্ট্রোক। কোন জীবন-বীমা বা লাইফ ইন্সিউরেন্স ছিলো না তাই এই রকম অবস্থায় সাধারণতঃ যা হয় তাই হলো। অবধারিত আর্থিক অনিশ্চয়তা। যাদের কাছে বাবা টাকা পেতেন, তারা বেশ চুপচাপ রইলেন। জোরাজুরি করে কোন লাভ হয় না তাই আমরা তেমন চেষ্টাও করিনি। ওদিকে বাবা যাদের কাছ থেকে টাকা ধার করেছিলেন, তাদের পাওনা একে একে শোধ করতে হয়েছে। এরপর বহুদিন চলে গেল। ২০০৯ এর নভেম্বর মাস। বাসায় একজন অচেনা মানুষের ফোন। মা'র সাথে দেখা করতে চান একজন ভদ্রলোক। তার ভাষ্যমত, তিনি দেশে ছিলেন না এবং বাবার মৃত্যুর খবর তিনি জানতেন না। বাবা তাকে কিছু টাকা ধার দিয়েছিলেন এবং তিনি সেটা শোধ করতে চান। আমি এসবের একটা কথাও বিশ্বাস করিনি। এ নিশ্চিত ক্রিমিনাল। কোন ভাবে বিধবা মহিলার সরলতার সুযোগ নেয়ার ধান্ধায় আছে। কিন্তু আমার সন্দেহ ভুল ছিলো। বাবা মারা যাবার ছয় বছর পর মোটামুটি বড় একটা অংক বাড়িতে এসে শোধ করে দিয়ে গিয়েছেন। যাবার সময় দুঃখ প্রকাশ করলেন এবং ক্ষমা চাইলেন এতো দেরী করার জন্য।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন