যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বর্তমানে চলমান আন্দোলনকারীদের একজন ব্লগার রাজীবকে এখন শহীদ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে তার ব্যাখ্যা যারা বলছে তাদের কাছে একরকম আর অন্যদের কাছে ভিন্ন। তা হতেই পারে। ইতিহাসে কি লেখা হবে? হয়ত পক্ষে, বিপক্ষে দুরকমই লেখা হবে। প্রকৃত সত্য কি? আজ থেকে ৪২ বছর পর বলা হবে বাংলাদেশের ২য় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব। তা কি সত্য বলা হবে? বাংলাদেশেকি এখন মুক্তিযুদ্ধ চলছে? তা যদি হয় তাহলে তা কিজন্য? তর্কের খাতিরে যদি বলি ৪২ বছর আগের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ফাঁসির দাবীর জন্য ২য় মুক্তিযুদ্ধ। তা কি গ্রহন যোগ্য হবে? তা হলে ৪২ বছর আগে কি যুদ্ধ করলাম আমরা? ৪২ বছর আগের শহীদদের ইতিহাস কি রাজীবের ইতিহাসের মত? আমি তা বিশ্বাস করিনা। পত্র পত্রিকার মাধ্যমে যে টুকু জানতে পেরেছি (এখন পর্যন্ত) রাজীব খুন হয়েছে ব্যক্তিগত কারনে। আন্দোলনে নয় বা আন্দোলনের জন্য নয়। যদি তা-ই হয় তাহলে কি সে শহীদ? তাকে শহীদ বলে ৪২ বছর আগের শহীদের ছোট করা হয়না? রাজীবের মৃত্যু কখনো কাম্য ছিলনা। কোন মৃত্যু কাম্য নয়। তা কারো কাম্য হতে পারেনা। রাজীব নাস্তিক ছিল কি আস্তিক তা বিবেচ্য বিষয় নয়। আস্তিকতা বা নাস্তিকতা ব্যক্তিগত ব্যাপার। তাই বলে তাকে খুন করতে হবে কেন? আপনি আল্লাহতে বিশ্বাস করা না করা আপনার বিষয়। আপনি বিশ্বাস করবেননা বলে অন্যদের বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করে কথা বলবেন তা তো হতে পারেন। যা-ই হোক রাজীবকে শহীদ বলে আগামীর ইতিহাসে ভিন্নতা আনার কোন প্রয়োজন নেই। প্রকৃত শহীদরে ছোট করার কোন অধিকার কারো নেই। দয়া করে তা কেউ করবেননা। রাজীব শহীদ হননি। খুন হয়েছেন। যে-ই খুন করেছে আর যে জন্যই খুন করেছে আমি চাই খুনি গ্রেপ্তার হউক। তার বিচার হউক। তাকে শহীদ বলে বা বলতে যেয়ে খুনি আড়াল হউক তা কেউ চায়না।
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।