somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো ভাবনা (2)

২৪ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের প্রেক্ষাপটে গণতন্ত্রের গ্রহনযোগ্যতা কতটুকু তা নিয়ে মাঝে মাঝেই চিন্তা করি। জনগণের অধিকার নাকি সংরক্ষিত হয় এই ব্যবসহায়। হুমমম........। চিন্তার বিষয়। কিন্তু দেশের রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যত বিবেচনা করলে প্রশ্নের পাহাড় সামনে এসে দাঁড়ায় বৈকি। কথায় আছে বাংলাদেশিরা জাতি হিসাবে হুজুগে ও আবেগপ্রবণ। কথাটা যে নির্মম সত্য, তার জন্য ব্যাপক ব্যাখ্যা-বিশ্লেষনের প্রয়োজন নেই। বিদেশিদের আমরা অচ্ছুৎ মনে করি, বেনিয়ার জাত বলে গালি দেই, টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত করি, আবার সেই বিদেশিদের পুশ করা ইনজেকশন থেকে জাতির দেহে সংক্রমিত গণতন্ত্র নামক বিষের প্রশংসায় ম ত্ত হয়ে গোঁফে তৈল মর্দন করে তা দেই ও "ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল" জাতীয় উপমা দিয়ে চায়ের কাপে ঝড় তুলি।

গণতন্ত্রের বাহক ও জনক আমেরিকাতে এই ব্যবসহা চালু করা হয় 1770 দশকের শেষার্ধে। প্রায় আড়াইশ বছর পর কি তারা বুক ফুলিয়ে দাবি করতে পারবে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় সামর্থ্য হয়েছে? হ্যাঁ পারবে। কারন তারা আমেরিকান, তারা নম্বর ওয়ান ইন দ্য ওয়ার্লড। তাদের দাদাগিরিতে দুনিয়া চলে। তাই তাদের দাবি নিয়ে প্রশ্ন করার কেউ নেই। কিন্তু বাস্তব হলো "ফর দ্য পিপল" এর বাস্তবায়ন আজও সেখানে সম্ভব হয়নি। েশ্রনী বিভেদ সমাজে বিদ্যমান, সম্পদের সুষ্ঠ বন্টন নেই ও চামড়ার রং এখনও কোন কোন রাজ্যে সামাজিক অবসহানের ফ্যাক্টর বলে বিবেচিত। হায়রে গণতন্ত্র...........!!!!

আর বাংলাদেশের গণতন্ত্রের যে কি ভবিষ্যত ত া উপরওয়ালাই ভাল বলতে পারবেন। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতেই রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া গণতন্ত্রের মূলমন্ত্র। কথা হলো আমাদের দেশের কত শতাংশ মানুষ নিজেদের ভালো বুঝে ভোট দেন? কতজন মানুষ প্রাথর্ীর যোগ্যতা বিচার করে ভোট দেন? কতজন মানুষ অর্থের বিনিময়ে ভোট দেন? কতজন আবেগের বশে ভোট দেন? আর কতজন হুজুগে ভোট দেন? এটা নিয়ে একটা রিসার্চ করা যেতে পারে। বেশিরভাগ মানুষই মনে করেন অশিক্ষিত মানুষের ভোটে নির্বাচিত সরকার গণতান্ত্রিক হতে পারে না। অতীব চমৎকার বক্তব্য। তারিফ না করে পারা যায় না। আবার একটু খোঁজ নিয়ে দেখবেন যারা বলেন তারা নিজেরাই আবেগের বশবতর্ী হয়ে চোর-ছ্যাচ্চোড়কে ভোট দিয়ে আসেন। তখন নিশ্চয়ই গণতন্ত্রের আবিষ্কারক ওপারের দুনিয়াতে বসে মুচকি মুচকি হাসেন।

কে দেশ চালাবেন এটা বড় কথা নয়। দেশে নিয়ম-কানুন এমন হতে হবে যেন যেই ক্ষমতায় আসুক, দুর্নীতি ও নিয়মবহির্ভূত কোন কাজ করতে না পারেন সে ব্যবসহা থাকা উচিৎ। তাই দরকার সঠিক শাসনব্যবসহার খোঁজ বের করা।মসনদে কে আরোহন করল তার চেয়ে মসনদ কিভাবে পরিচালিত হবে, তা নিয়ে আমাদের বেশি চিন্তা করা উচিৎ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×