somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসম্পূর্ণতা

২৫ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ জিতে গেল বারমুডার সাথে। কিন্তু খেলা দেখে মজা পাই নি। ক্যাচ মিসের মহড়া ও শীর্ষ তিন ব্যাটসম্যানের ব্যাটিং খুবই হতাশার ছিল। অফিসে আসার জন্য তিন উইকেট পতনের পর খেলা আর দেখা হয় নি। তাই যখন আজ ড্রাইভ করছিলাম, মনের মাঝে একটা কাঁটা বার বার খোঁচা দিচ্ছিল। মনে হচ্ছিল অফিসে গিয়ে হয়ত দেখব বিশাল এক কেলেঙ্কারি হয়ে গেছে।

যাই হোক শেষ পর্যন্ত মান-সম্মান নিয়ে বেঁচে আসা গেছে। ধন্যবাদ সাকিব ও আশরাফুলের সুন্দর ব্যাটিঙকে। আশরাফুল যে ক্যাচ মিস করেছে তা অমার্জনীয় এবং জানি না সে আজ কি রকম ব্যাটিং করেছে যেহেতু খেলার শেষাংশটুকু দেখা হয়নি। আশাকরি ভালই খেলেছে ও দায়িত্ব-জ্ঞানহীন কোন শট খেলে নি। তবে বলতে দ্্বিধা নেই তামিম-নাফিস-আফতাব ত্রয়ীর খেলা দেখে আমি শঙ্কিত। বিশেষ করে তামিম-আফতাবের বলপ্রতি শট মারার প্রবণতা ও নাফিসের বার বার পরাস্ত হওয়ার দৃশ্য ছিল বেজায় দৃষ্টিকটু। বারমুডা অভিজ্ঞতার অভাবে পেরে ওঠেনি। বিশ্বমানের টিম হলে 3/37 না হয়ে 3/10 হতে পারত। সেক্ষেত্রে বাংলাদেশ যে ব্যাপক চাপে পড়ে যেত এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

যাইহোক, আমরা জিতেছি। ভারতকে একটা শিক্ষা দিতে পেরেছি। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। আগামী 31শে মার্চ সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আমরা তো মনে-প্রাণে চাইব সোফিয়া গার্ডেনের ইতিহাসের পুনরাবৃত্তি। কিন্তু অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বেশি পেশাগত দল।কোন দলকেই তারা ছেড়ে কথা বলে না। তার উপর আছে বাংলাদেশের সাথে হারার নির্মম স্মৃতি। অস্ট্রেলিয়ার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হলো সোফিয়া গার্ডেনের সেই ঐতিহাসিক ঘটনা। তাই আমি নিশ্চিত 31 তারিখে অস্ট্রেলিয়া প্রথম থেকেই বাংলাদেশের উপর ঝাঁপিয় পড়ে প্রচন্ড চাপ সৃষ্টি করবে। গিলক্রিস্ট-হেইডেন-পন্টিং-সাইমন্ডসদের বিরুদ্ধে যে লোপ্পা ক্যাচ ফেলা কি অপরাধ ও ম্যাকগ্রা-টেইট-হগদের বিরুদ্ধে যথেচ্ছা শট খেলার মাশুল যে কি হতে পারে তা নাফিস-আফতাব-তামিম-আশরাফুল-রাসেলদের একটু মনে করিয়ে দেয়া যেতে পারে।

আমরা এখন সুপার এইট খেলছি। তাই খেলার মান হতে হবে অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার মত। বারমুডা -কেনিয়া-জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের মানের সাথে নিজেদের তুলনা করার অবকাশ এখন আর নেই। তাই বারমুডার বিরুদ্ধের এই হতদরিদ্্র পারফরমেন্সের কথা খেলোয়াড়দের ভুলে যাওয়া উচিত ও নিজেদের সংশোধন করে নেয়া উচিৎ এখনই। যে সুযোগ আজকে বার বার বারমুডার খেলোয়াড়রা দিয়েছে, সুপার এইটের ম্যাচে তার পুনরাবৃত্তি যে ঘটবে না তা বলার অপেক্ষা রাখে না। আর আজকে যেসব ভুল একাধিকবার করে বেঁচে যাওয়া গেছে, এরপর থেকে তার পরিণতি কি হতে পারে, আশাকরি টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের কানে সেগুলো আরেকবার বলে দিয়ে আমাদের বাধিত করবেন।

"শাবাশ বাংলাদেশ"। আশাকরি সুপার এইটের প্রতিটি দিন হোক এক একটি রাবন বধের দিন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×