somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্রদ-পাহাড় ও সবুজের দেশে (পর্ব তিন)

১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টির মধ্যে লাউয়াছড়ায় ট্রেকিং করে অবস্থা একদম কাহিল। যেদিক দিয়ে লাউয়াছড়া ঢুকে ছিলাম সেদিক দিয়ে বের না হয়ে ছড়া দিয়ে এগুতে এগুতে গিয়ে পড়লাম এক চা বাগানে। যাওয়ার পথে এমন কিছু দেখলাম যা মূহুর্তেই মন টা খারাপ করে দিল। একদল লোক ইচ্ছামত গাছ কেটে নিয়ে যাচ্ছে। এইদিকে বন বলতে আর কিছু বাকী নেই। শুধু গাছের গূড়ি গুলো এখন তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। তারা কেন গাছ কাটছে জিঙ্গাসা করায় জবাব দিল, ফরেস্ট অফিস থেকে নাকি পারমিসান আছে। ছবি তুলতে যেতেই তারা বাধাঁ দিল। আমরা আর ঝামেলা না করে চা বাগানের ভিতর দিয়ে মেইন রোডে উঠে আসলাম। জীপ নিয়ে আবার শ্রীমঙ্গল। খাওয়া-দাওয়া করে রওনা দিলাম আরেকটি জঙ্গলে...নাম সাতছড়ি। সাত টা পানির ছড়া এর মধ্য দিয়ে বয়ে গেছে তাই এর নাম সাতছড়ি। রওনা দিতে দিতেই আমাদের জীপের হালত খারাপ হয়ে গেল। মাঝ রাস্তা তেই সে মুখ থুবড়ে পড়ল।

মারো ঠ্যালা হেইয়ো...আরও জোরে হেইয়ো...
সাতছড়ি যাওয়ার রাস্তা টা অনেক সুন্দর। দুপাশে চা বাগান, রাস্তার অবস্থা ও অনেক ভালো। ইচ্ছা করলেই এখানে লং ড্রাইভে আসা যায়। ঢাকা থেকে মাত্র আড়াই ঘন্টার রাস্তা। চারপাশের প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসলাম সাতছড়ি। যথারীতি এবারো কোন গাইড না নিয়ে ঢুকে গেলাম বনে। এরই মধ্যে শুরু হল ঝুম বৃষ্টি। বেশীক্ষন থাকতে পারলাম না বনে, আধা ঘন্টায় বে্র হয়ে গেলাম, কারন ক্যামেরা ভিজে যাচ্ছিল। জীপে ক্যামেরা, মানিব্যাগ রেখে ইচ্ছামত ভিজলাম বৃষ্টিতে।

সাত ছড়ার এক ছড়া

এইখানেও জোক

আহা!! কি আনন্দ
এখন আমাদের গন্তব্য মাধবপুর লেক। বিকেল থাকতে পৌছে গেলাম আমরা। চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, amoeboid shape এর অতীব সুন্দর এক লেক। লেক টা অনেক বড়। পুরো লেক টার ছবি এক ফ্রেমে আসে না। অ্যামিবার মত চারিদিকে ছড়িয়ে আছে এই লেক। অনেকক্ষন সবাই মিলে সাঁতার কাটলাম। এই বারের ভ্রমনের এটাই ছিল সবচেয়ে আকর্ষনীয় বেপার। পাহাড়ে উঠে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম। পাহাড়ের উপর থেকে লেক টাকে অপূর্ব লাগে।এর ফাঁকেই এই উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগানের ফ্যাক্টরী টাও দেখে নিলাম।

মাধবপুর লেক

মাধবপুর লেকের প্যানোরেমিক ভিউ

চা বাগেনের জন্য নতুন পাহাড় তৈরী করা হচ্ছে

পরম শান্তি একেই বলে

মাধবপুর লেক

পাহাড় চূড়ায় আড্ডা

হুমম.। সুন্দর

সন্ধ্যা বেলা আমরা শ্রীমংগল ব্যাক করলাম। শ্রীমংগল থেকে ঢাকার ডাইরেক্ট বাস আছে, শ্যামলী পরিবহনের। রাতের মধ্যেই ঢাকায় পৌছে গেলাম। থুক্কু...পৌছে গেলাম বললে খুব ভুল হবে। রাত ৯টায় আমরা ছিলাম কাচঁপুরে, রাত ১০টা বাজেও ছিলাম কাচঁপুরে। জ্যামে বসে বসে ভাবতে লাগলাম...ধুর ধুর, ঢাকায় ফিরলাম কেন??? যত প্রশান্তি ছিল মনে এক ফুতকারে শেষ হয়ে গেল। এখন আবার বেড়িয়ে পড়তে হবে কোথাও...আর ভাল্লাগে না
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৭
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×