সাগর রুনি হত্যার আজকে ৫০৪ তম দিন ।কখন শেষ হবে সাহারা খাতুন এর ৪৮ ঘন্ঠা ? কখন ধরা হবে তাদের খুনিদের ? কেমন আছে এখন মেঘ ? কেউ কি জানেন ? জানলে প্লিজ আমাকে একটু জানান ।
কেমন আছেন বিশ্বজিৎ এর মা ? তার চোখের সব পানি কি ফুরিয়ে গেসে? নাকি এখনো চোখের পানিতে আকাশ বাতাস কম্পিত হচ্ছে?তিনি কি তার সন্তানের হত্যাকারীরা আওয়ামিলীগ হওয়ার কারনে বিচার হবেনা বলে মেনে নিয়েসেন ?
কখন হবে কাদের মোল্লার ফাসিঁ ? আদৌ কি হবে ? রায়ের পরের তিন মাস কি এখনো শেষ হয়নি ? শাহাবাগের কি অবস্থা ? ২য় মুক্তিযুদ্ধ কি শেষ ? যোদ্ধারা এখন কোথায় ? দেশের কোটি তরুন প্রজন্ম কি শাহাবাগ নেতাদের কখনো ক্ষমা করতে পারবে মন থেকে যারা আওয়ামিলীগ এর কাছে তাদের স্বপ্নকে দলীয় স্বার্থে বিক্রি করে দিয়েছে ?
কখন বন্ধ হবে রাজাকারদের ব্যাবসা প্রতিষ্টান ? মখা কি আরো ইসলামী ব্যাংক এর শাখা উদ্ভোদন করবেন ? জাফর ইকবাল এখন কোথায় ?
কখন হবে স্বপ্নের পদ্মা সেতু ? ব তে বিশ্ব ব্যাংক তুই রাজাকার তুই রাজাকার বলে কি আবুলকে আবার বাচাঁনো হবে ? আবার কি আর একটা পদ্মা সেতুর টাকা চুরি করার রাস্তা করে দিবেন আবুলদের ?
কেমন আছেন শেয়ার ব্যাবসায়ীরা ? কখন বিচার হবে সালমান এফ রহমানদের ?
ধুর আর লিখতে পারসিনা ? কি হবে লিখে ? আর না লিখি । দেও এইবার রাজাকার কইয়া একটা ট্যাগ দেও ।
বাংলাদেশের মানুষ দুই প্রকার । ১) আওয়ামিলীগ ২) রাজাকার
রাজাকার এর ডিজিটাল সঙ্গাঃ এই দেশে যারা আওয়ামিলীগ করেনা এবং তাদের সাথে একমত হয়না তারা সবাই রাজাকার।
যেমনঃ
১ কাদের সিদ্দিকী
২ বিবিসি
৩ সি এন এন
৪ ইংল্যান্ড
৫ আমেরিকা
৬ আল জাজিরা
৭টাইমস অফ ইন্ডিয়া
৯ বিশ্বব্যাংক
১০ গোলাম মওলা রনি ।
আর কয় লাখ রাজাকার আছে কে জানে ??
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



