somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিন্ডিকেট বাঁচাতে গ্যাস সঙ্কট নাকি গ্যাস সঙ্কট কাটাতে এলপি

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্যাস সঙ্কটের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাসা-বাড়ির চুলা বন্ধ এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। চুলো জ্বালাতে পারছেন না গৃহিনীরা। এই অবস্থায় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বললেন, আবাসিক খাতে গ্যাস সরবরাহে সমস্যা থাকবেই। সরকার শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে আবাসিক গ্রাহকদের তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি গ্যাস) ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
মন্ত্রী মহোদয়কে বলছি-গ্যাস সঙ্কট কাটাতে এলপি নাকি, এলপি সিন্ডিকেট বাঁচাতে গ্যাস সঙ্কট। কারণটা হলো-আপনারা যেসব এলপি গ্যাস সিলিন্ডার বাজারজাত করেছেন তার নির্ধারিত দাম কত? গ্রাহক পাচ্ছে কত দামে। সরকারি এলপি সিলিন্ডার কোথায় যাচ্ছে। আর এতে করে এলপি গ্যাসে বাসাবাড়িতে গ্রাহকই বা কতটুকু লাভবান হবে।

আসল কথা আসি, বাসার চুলায় ব্যবহারের জন্য খরচ হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। আর প্রতি সিলিন্ডার এলপিজিতে খরচ পড়ছে গড়ে দেড় হাজার টাকার মতো। তাহলে গ্রাহকদের মাসে বাড়তি গুণতে হবে ৮০০ টাকা মত। অধিকাংশ পরিবারে একটি সিলিন্ডার দিয়ে শুধু ভাত রান্না করাও সম্ভব নয়। এক্ষেত্রে সরকার নির্ধারিত সিলিন্ডারের দাম পাবলিককে দেখালে তা হবে রীতিমত তামাসার বহিপ্রকাশ। কারণ সরকার নির্ধারিত সিলিন্ডার প্রতি ৬০০/৭০০ টাকা হলেও সরকারি সিলিন্ডার খুচরা বাজারে কেউ দেখেছে বলে মনে হয়না। বেসরকারি কোম্পানিগুলোর সিলিন্ডারে ১৩০০/১৪০০ টাকা করে। অভিযোগ আছে, বেসরকারি সিলিন্ডার কোম্পানিগুলো সরকারি সিলিন্ডার চক্রের কাছে থেকে কিনে নেয়। এরপর সরকারি গ্যাস ভরা হয় কোম্পানির বোতলে। ব্যস দ্বিগুণ লাভ। আর বাঁশটা খাচ্ছি আমরা।



এ অবস্থায় নতুন করে সিলিন্ডারের দিকে মানুষকে ঠেলে দেওয়া মানে নতুন বাড়তি অর্থকড়ি যোগান দেওয়া। অার লাভটা বেসরকারি কোম্পানিগুলোর। তাহলে মন্ত্রী মহোদয় কাদের হয়ে কাজ করবেন। আপনি হয়তো বলবেন, সরকারি দাম ঠিক করে দেবে। দামের বাইরে কেউ টাকা রাখলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কতটুকু পারবেন সেটা মানুষের জানা আছে। যেমনটি পারেননি পরিবহন খাতে। শুধু আপনাদেরই বলছি না, বিএনপি জোট সরকারও এর বাইরে নয়। অনুরোধ মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আগে অন্তত বছর দু'য়েক সিলিন্ডার নিয়ন্ত্রণ করুন এরপর নতুন উদ্যেগ।
জ্বালানি মন্ত্রণালয় হঠাৎ করে বলছে, গ্যাসের চাপ কম। কিন্তু শীতকালে চাপ কম থাকার কথা নয়। আবার বলছেন শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য। প্রশ্ন হলো আপনাদের সরকারের আমলে নতুন করে কতগুলো শিল্প কারখানা হল। পূর্ণাঙ্গ তালিকা জনগণকে দেখাতে পারবেন। নাকি সিলিন্ডারের দিকে নেওয়ার জন্য কৃত্রিমভাবে চাপ কমিয়ে দেওয়া হল। বাহ!!!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×