somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইডিশ নাগরিকের ডলার ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তল্লাশির নামে একজন সুইডিশ নাগরিকের কাছ থেকে ৩ হাজার ডলার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছার পাঁচপুকুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার সুইডিশ নাগরিক খুকুমনি পারভীন ও তার স্বামী মিজানুর রহমান সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। খুকু মনি জানান, এসময় ঝিকরগাছা থানার এস আই এজাহার ও তার সঙ্গীয় ফোর্সরা তার সাথে চরম দুর্ব্যবহার করেন। সূত্র: শীর্ষ নিউজ

নড়াইলের কালিয়া উপজেলা সদরের মিজানুর রহমানের স্ত্রী সুইডিশ নাগরিক খুকু মনি জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি সুইডেনে বসবাস করেন। পেশায় তিনি একজন সেবিকা। তার স্বামী মিজানুর রহমানও সুইডেনের নাগরিক। তিনি পেশায় একজন প্রকৌশলী। গত ১৪ই ডিসেম্বর তারা স্বামী স্ত্রী দেশে ফেরেন। ১লা জানুয়ারি খুকু মনি ভারতে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত আসেন। বেনাপোল বন্দর থেকে তাকে নিয়ে আসতে তার স্বামী মিজানুর রহমান আগেই বেনাপোল বন্দরে পৌঁছান। তারা বেনাপোল পোর্ট থেকে ঢাকা মেট্্েরা গ-১১-১৬৯৪ নম্বরের একটি প্রাইভেট কার ভাড়া করে কালিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে যশোর বেনাপোল সড়কের পাঁচপুকুর নামক স্থানে পৌঁছালে ঝিকরগাছা থানার এস আই এজাজ আলী সঙ্গীয় ফোর্সসহ খুকুমনির বহনকারী প্রাইভেট কার থামান এবং কারের দুই যাত্রীকে নামিয়ে রাস্তার ওপর তাদের দেহ তল্লাসী করে। সুইডিশ নাগরিক খুকু মনি পারভিন পুলিশের আচরনে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এস আই এজাহার তার সাথে চরম দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে এস আই এজাজ খুকু মনির পার্স তল্লাসী করে ৩ হাজার ইউএস ডলার হাতিয়ে নেন। প্রতিবাদ করলে দারোগা



এজাজ জানান, যেহেতু পাসপোর্টে এই ডলার ইনড্রোস করা নেই। ফলে এটা অবৈধ। এটা দেওয়া যাবে না। ঘটনাস্থলে বেশ কিছুক্ষন বসচা করার পর পুলিশি আতঙ্ক নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সুইডিশ নাগরিক খুকুমনি পারভিন ও তার স্বামী মিজানুর রহমান। পরে তারা সোজা পৌঁছে যান যশোর প্রেসক্লাবে। সেখানে উপস্থিত সাংবাদিকদের তারা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, মাটির টানে দেশে আসি। কিন্তু দেশের ভাইদের কাছ থেকে যে এমন ব্যবহার পাবো তা ভাবতেই পারিনি। তিনি বলেন, দারোগা যে ভাষায় আমার সাথে আচরন করেছেন তা বলা সম্ভব নয়। কোন সভ্য দেশের পুলিশ এভাষায় কথা বলতে পারে তা চিন্তার মধ্যে ছিল না। তিনি পুলিশের এই আচরণে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে দেশে আসার আগে দুই বার ভাববো।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, অভিযোগকারীদের বর্ণনা সঠিক নয়। পুলিশ তাদের তল্লাশি করেছে ঠিক। কিন্তু সুইডেন নাগরিক পরিচয় শোনার পর পরই তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×