somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্ত সাংবাদিক নাঈমুল ইসলাম খান চরম সংকটে!

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে যাই বলুক বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার জনক নাঈমুল ইসলাম খান। যে দেশে ব্যাগ ভরে টানা নিয়ে পকেট ভর্তি বাজার করতে হয়, সেখানে নাঈমুল ইসলাম খান মাত্র দুই টাকায় পত্রিকা উপহার দিয়েছেন। আজকের গণমাধ্যমে শতশত সাংবাদিক তারই হাতে গড়া।



একজন অনার্স-মাস্টার্স পাশ সাংবাদিকের বেতন ৫ হাজার থেকে শুরু! তাতে কি সমাজের চতুর্থ স্তম্ভে আসতে নতুনদের হাতেখড়িতে টকশো কাঁপানো নাঈমুল ইসলাম খানের বিকল্প নাই।

এক নাগাড়ে চারটি পত্রিকা বা মিডিয়া গ্রুপের মালিক। তিনটি দৈনিক- আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, ইংরেজি দৈনিক আওয়ার টাইম। তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিরীক্ষা অনুযায়ী আওয়ার টাইমের সার্কুলেশন (প্রতিদিন ছাপানো পত্রিকা) দেখানো হয়েছে ৩৯ হাজান ৯শ ৯৮ কপি। আমাদের নতুন সময় ১ লাখ ৬১ হাজার ১শ ৬০ কপি এবং আমাদের অর্থনীতি ১ লাখ ৬১ হাজার ১শ ১ কপি। সংবাদপত্রে সরকার নির্ধারিত বেতন কাঠামো অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের তথ্যও দিচ্ছে মন্ত্রণালয়। একটি সাপ্তাহিকও আছে।

অষ্টম ওয়েজবোর্ডে সরকারের বিজ্ঞাপন সংগ্রহ করলে একজন স্টাফ রিপোর্টার মাসে কমপক্ষে ৪০ হাজার টাকা বেতন পাওয়ার কথা। কিন্তু শুরুটা ৫ হাজার থেকে। আবার অষ্টম ওয়েজবোর্ডে ঠিক প্রথম আলো'র সমান রেটে বিজ্ঞাপন পেয়ে আসছেন খান সাহেবের এই তিনটি দৈনিক। সার্কুলেশন এদিক-সেদিক হলে সরকারি বিজ্ঞাপন গ্রহণে সে তো মহাফাঁকি।

অন্যদিকে দেড় লাখের জায়গায় একেকটি দৈনিক যদি প্রতিদিন ৫ হাজার কপি ছাপানো হয় তাহলে সরকারের ট্যাক্স সুবিধা নিয়ে বিদেশ থেকে আমদানিকৃত নিউজপ্রিন্ট অন্যত্র বিক্রি করলে আরও বড় অর্থকড়ি আয়ের সুযোগ। পাঠকই ভাল জানে এসব কাগজগুলো কত কপি বাজারে পাওয়া যায় বা বিক্রি হয়। সেটা নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত বিষয়। সরকার টু সম্পাদক লেভেলের লাভক্ষতির হিসাব।

প্রশ্ন হলো করোনা ভাইরাস মহামারীতে সাংবাদিকদের নিয়ে নতুন করে একটি ফেসবুক স্ট্যাটাস আলোচনায় এসেছে।

২৯ এপ্রিল তিনি তার ফেসবুকে লিখেছেন- হুবহু তুলে ধরা হলঃ নাঈমুল ইসলাম খান: [১] চলমান লকডাউনে বিজ্ঞাপনে আয় কমেছে ৩৩ শতাংশ। টাকা আদায় নেই বললেই চলে। নিউজপ্রিন্ট কিনতে হিমশিম। এপ্রিল মাসের বেতন নিয়ে চরম অনিশ্চয়তা। ঈদ বোনাস অসম্ভব।
[২] দেশে কি কেউ আছেন সংবাদপত্রের আর্থিক সমস্যা নিরসনে উদ্যোগ নেবেন? কেউ কি আছেন বিজ্ঞাপন ও সাপ্লিমেন্ট বিতরণেআইন ও ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট হবেন ?
[৩] আমাদের নেতৃস্থানীয় ও শীর্ষ মিডিয়ায় এই সংকট নেই। এই সংকট মধ্যবিত্ত মিডিয়ার। সৎ মধ্যবিত্ত সংবাদপত্র এখন অভিভাবকশূন্য।
[৪] আমরা প্রণোদনা দাবি করছি না। দাবি করছি সরকারের কাছে, পত্রিকার অনেক বছরের বকেয়া বিলের টাকা পরিশোধের।
[৫] কেবল ঢাকার কয়েকটি আদালতের কাছে বহু পুরনো বকেয়ার অর্ধেক টাকা পেলেই আমাদের বর্তমান সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
[৬] উদ্যোগী হয়ে কেউ কি সরকারের কাছ থেকে আমাদের বকেয়া বিজ্ঞাপনের বিল আদায়ের ব্যবস্থা করবেন?
[৭] এইটুকুও করা সম্ভব না হলে আমাদের দোষারোপ করবেন না প্লিজ। আমাদেরকে আমাদের দুর্ভাগ্য নিয়ে জীবন সংগ্রামে থাকতে দিন প্লিজ। রচনার তারিখ: ২৯ এপ্রিল ২০২১

প্রশ্ন হলো- সরকারি ট্যাক্স কমানো, কাগজ বিক্রিটা অদৃশ্যমান প্র্রক্রিয়া। তথ্য মন্ত্রণালয় না চাইলে এটা প্রমাণ করাও কঠিন। তবে অস্টম বোর্ডের নামে বেতনের ক্ষেত্রে সাংবাদিক ঠকানোর পর তাকে চরম সঙ্কটে থাকতে হবে কেন?

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×