কখনো আর বলব না তোমাকে -ভালবাসি
প্রভাতে সোনালি রোদ হয়ে তোমার হৃদয় আলোকিত করব।
ক্লান্ত দুপুরে-মৃদু হাওয়া হয়ে তোমার গা জুড়িয়ে যাব
পরন্ত বিকেলে -নিলিমার গোধূলি রং হয়ে রাঙাব তোমার মন।
পূ্র্নিমা রাতের চাঁদ হয়ে হব তোমার কপালের টিপ
অন্ধকার হয়ে জড়িয়ে ধরব তোমায়
বাদল দিনে রিম্ঝিম্ আওয়াজ হয়ে বাজব তোমার কানে
এক ঝাপ্টা উদাসি হাওয়া হয়ে উড়িয়ে নিয়ে যাব তোমার আঁচল
তবুও আর কখনো বলব না তোমায় "ভালবাসি"-
তোমায় আমি খুব ভালবাসি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



