সপ্ন সপ্ন আমার ভালবাসা
একটু একটু করে কাছে আসা
সুখ সুখ কিযে না বলা কথায়
আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে নিরুদ্দেশ কল্পনায়
এলো মেলো প্রসংগে মেতে উঠা খুনসুটিতে
প্রানে প্রানে উচ্ছাসে সুখের মীড় বাজে
একটু একটু স্পর্শ কি যে আমোদ শিহরনে
আবেশে আবেশে মোহিত চিত্ত মাতাল আহবানে
তবু তবু থমকে যাওয়া সময়ের ছলনায়
কেন কেন চলে যেতেই হয় অবেলায়
কস্ট কস্ট দূর্বিষহ কি যে
হায় হায় তব বিদায় বিচ্ছেদে।।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



