somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তাত কী-বোর্ড (the bloody key-board)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

this series of columns is a tribute to the souls we lost for being free minded !




আহমেদ রাজীব হায়দার শোভন, লেখালিখির জগৎ জুড়ে পরিচিত ছিলেন "থাবা বাবা" হিসেবে।

বাংলাদেশের একজন স্বাধীনচেতা ব্লগার ছিলেন আহমেদ রাজীব হায়দার। পেশায় স্থপতি হায়দারের ব্লগের লেখাগুলি ২০১৩ শাহবাগ আন্দোলনের অন্যতম কারণ হিসেবে মনে করা হয়ে থাকে। এই আন্দোলনের মাধ্যমে প্রতিবাদীরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানপন্থীদের দ্বারা সংগঠিত গণহত্যার বিচারের দাবী জানায়। মৌলবাদী ইসলামী দলগুলি হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক একটি নতুন দল গঠন করে এই প্রতিবাদের বিরুদ্ধতা করেন। ২০১৩ খ্রিস্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কট্টরপন্থী সমর্থকরা হায়দারকে হত্যা করেন। ২০১৩ খ্রিস্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি ঢাকার মীরপুর অঞ্চলে তাঁর বাসস্থান থেকে বের হওয়ার সময় আহমেদ রাজীব হায়দারকে আক্রমণ করে হত্যা করা হয়। তাঁর দেহ এতটাই ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, যে তাঁর পরিবার ও আত্মীয়রা তাঁর দেহ শনাক্ত করতে অক্ষম হন। পরের দিন তাঁর মরদেহ শাহবাগ স্কোয়ারে লক্ষাধিক মানুষের প্রতিবাদস্থলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশনগরে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতি দেন।

২রা মার্চ বাংলাদেশ গোয়েন্দা ব্যুরো আনসারুল্লা বাঙালি নামক একটি সদ্যপ্রতিষ্ঠিত কট্টরপন্থী সংগঠনের পাঁচজন সদস্যকে হত্যা করে। এই সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের ইসলামী ছাত্র শিবিরের একটি শাখা সংগঠন হিসেবে গঠিত হয়। গোয়েন্দাদের মতে ইসলামী ছাত্র শিবিরের নেতা জনৈক রানা এই হত্যাকাণ্ডের মূল চক্রী ছিলেন, ফয়সাল বিন নাঈম, মাকসুদুল হাসান অনিক, এহসান রেজা রহমান, নাঈম শিকদার ইরাদ ও নাফিজ ইমতিয়াজ নামক পাঁচজন ছাত্র ম্যাজিস্ট্রিটের সামনে এই ঘটনার দায়ভার স্বীকার করে নেন।

হায়দার শাহবাগ আন্দোলনে, একটি দলের একজন সংগঠক ছিলেন যারা যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড ও জামায়াত-ই-ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার জন্য আন্দোলন শুরু করেন। হায়দারের পরিবার জানায়, ব্লগে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করার জন্য লিখতেন, জামাত-ই-ইসলামী দলের স্পষ্টভাষী সমালোচনার জন্য নৃশংস ভাবে হত্যা করা হয় তাকে। শাহবাগ আন্দোলনের "প্রথম শহীদ" হিসেবে আহমেদ রাজীব হায়দার কে স্বীকৃতি দেয়া হয়।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×