somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনাব কিছু প্রশ্ন জিজ্ঞেস করিলাম ভুল হইলে মাফ করিবেন

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল কথা বলতে গেলেই কিছু কিছু মানুষের মুখে শোনা যায় ধর্ম সম্পর্কে সব জানেন না তাই কথা বলতে আসবেন না। স্বীকার করছি আমি ধর্ম নিয়ে খুব বেশি কিছু জানি না।। কিন্তু নিচের প্রশ্নগুলো কিছুটা না জানা থেকেই করছি। জানা থাকলে উত্তর দেবেন-

প্রস্ন ১ঃ
বগুড়াতে কয়েক দিন আগে চাঁদে সাইদীর ছবি দেখা গেল। শত শত থিক শত শত নয় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে এলেন। আমাদের প্রিয় নবীর চেহারা কোনদিন চাঁদে দেখা যায় নাই কিন্তু সাইদীর ছবি দেখা গেল এটা কি কোন ধরনের অপরাধ না। আপনারা মোমবাতি জ্বালিয়ে বিচার চাওয়ার বিপক্ষে কিন্তু উলত আপনারাই চাঁদের দিকে তাকিয়ে আছেন। আপনারা কি প্রমান করতে চাইলেন এ দিয়ে, দয়া করে আমার প্রশ্নের জবাব দেবেন কি? আমি আসলে ধর্ম নিয়ে বেশি কিছু জানি না।

প্রশ্ন ২ঃ
ফটিকছড়িতে আওয়ামীলীগের মিছিলে শান্তিপ্রিয় গ্রামবাসীর হামলা। মসজিদে ঘোষণা দেয়া হল মসজিদ নাকি ভাংচুর করা হচ্ছে বড় ইমাম কে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর তা শুনেই শান্তিপ্রিয় জনগন রাস্তায় নেমে এসে ধর্ম রক্ষা করলেন। ৩ জন নিহত ১৫০ জন আহত। আওয়ামীলীগের সমর্থক তারা। আচ্ছা এর আগে কি আপনার অনে হইনি তারা প্রথমে মানুষ তার পর আওয়ামীলীগের সমর্থক। আমি না হয় ঢাকায় থাকি দেখতে যেতে পারিনি আসলে কি ঘটেছে আপনারা ত ছিলেন যেয়ে দেখে শুনে কিছু করতে পারতেন। হুজুগে পরেই হোক আর ঈমানী কর্তবের কারনে আপনারা রক্ষা করলেন। কান নিয়ে গেছে চিলে তাই চিলের পেছনে দৌড়ানো শুরু করলেন। এ যদি ধর্ম হয় আমি আসলেই ধর্ম খুব জানি। এখন মনে হয় আমার না জানাই ভালো। আপনারা কি একটু হলেও আমাকে জানাবেন?

প্রশ্ন ৩ঃ
আমি যতটুকু বুঝি এবং যতটুকু জানি শাহবাগের আন্দোলন শুরু হয়েছিল সরকারের বিরদ্ধে। সমান অপরাধে একজনের ফাঁসি আরেকজনের যাবতজীবন কারাদণ্ড। সরকার আসলে বিচার বিভাগকে প্ররোচিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে কিনা তার জন্য গুটিকয়েক আবুঝ মানুষ দারিয়ে পড়ল। যেখানে চাওয়া হল বেশি কিছু না যারা যুদ্ধাপরাধী তাদের বিচার তখন আপনাদের ধর্ম জেগে উঠল। ধর্ম এখানে কিভাবে নষ্ট হয়ে গেল আমি এখন ও বুঝি না?
প্রশ্ন ৪ঃ
প্রশ্নঃ ব্লগ কি?

উত্তরঃ ‘ব্লগ দিয়া ইন্টারনেট চালায়।'
উত্তরদাতাঃ মতিঝিল শাপলা চত্বরে মাওলানা মোহাম্মদ এনায়েত উল্লাহ্।

প্রশ্নঃ ব্লগ কি ?

উত্তরঃ ইন্টারনেটে কোনও ‘নাফরমানি’ কাজই হচ্ছে ‘ব্লগ’।
উত্তরদাতাঃ ময়মনসিংহের জামিয়া মাদ্রাসার দাওরা হাদিসের (স্নাতকোত্তর) শিক্ষার্থী মো. আবদুল কাদের।

প্রশ্নঃ ব্লগ কি ?

উত্তরঃ ‘ব্লগ’ হচ্ছে বিজাতীয় পশ্চিমা সংস্কৃতি। এটা মুসলমানরা ব্যবহার করে না। ধর্ম অবমাননাকারীরা ব্লগ দিয়ে অপপ্রচার চালায়। এতে যোগ দিয়েছে এ দেশের নাস্তিকরা।
উত্তরদাতাঃ বরিশালের জামিয়া কাছেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আলহাজ তাইয়েবুল ইসলাম।
আমি না হয় কম জানি ধর্ম সম্পর্কে তাই আপনারা আমাকে পরামর্শ দিলেন ধর্ম নিয়ে কথা কম বলতে। আমি আপনাদের কি ব্লগ নিয়ে পরামর্শ দিতে পারি কি? আর আমি যদি আপনাকে ব্লগ নিয়ে যদি বলি আপনি আমার কথা শুনবেনই বা কেন। আমি একটু বেশি বুঝি এ জন্য নাকি আমি চোখে কাপর বেঁধে থাকা সাধারন পাবলিক।
প্রশ্ন ৫ঃ
“হে আমার স্বদেশ তুমি কত সুন্দর আমি তোমাকে ভালোবাসি আমার আপন গোত্রের লোকেরা যদি আমার সাথে শত্রুতা না করত আমি কখনই তোমাকে ছেড়ে যেতাম না”। আমাদের প্রিয় নবীর কথাগুলো দেশপ্রেম রচনা লেখার সময় মুখস্ত ঝেড়ে লেখে দিতাম। সজ্ঞানে হোক আর অজ্ঞানেই হোক লেখাটা পরে আমার মধ্যে কিছুটা হলেও আমার মধ্যে দেশপ্রেম জেগে উঠত। আমার মনে হয় আপনারা উপরের লেখাটা কখনও পড়েননি তাই আপনারা দেশের পতাকা আর স্বাধীনতার প্রতীক পুরিয়ে দিতে কার্পণ্য করেননি। ভালোই করেছেন পত্রিকার কিছু ভালো নিউজ এর জোগান দিয়ে ফেলেছেন। আমি আপনাদের বলার কে আমি সাধারন জনগন আমি দিন আনি দিন খাই। বাসে ঝুলে ঝুলে যাতায়াত করি। রিকশা ভাড়া ২ টাকা কমাতে পারলে আমি খুশি কারন ওই যে আমি সাধারন জনগন। আমাদের পেট চালাতে হয় আপনারা আমাদের মুখে ভাত তুলে দেন না। আমি এখন ১০০% শিওর আমি আসলে কিছুই জানি না।

আরও কিছু প্রশ্ন আপনাদের করা যেত যেমন আপনাদের ১৩ দফা দাবী, মসজিদে আগুন, সাংবাদিকদের পেটানো। আসলে আপনারা বোধই ঠিক কাজটাই করছেন আমি বড় বোকা আপনাদের কাছে প্রশ্ন করে প্রশ্নের জবাব চাচ্ছি যার উত্তর আমরা সাধারন মানুষ আগে থেকেই জানি।

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×