somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান বিশেষজ্ঞদের মতে দেশ মূত্রবিসর্জনে ডুবে যাওয়ার আশংকা

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিডিয়ার প্রতি এদেশের মানুষের তুমুল রকম আগ্রহ।
কিন্তু আপনারা কয়জন জানেন টেলিভিশন কিন্তু বাংলাদেশের মানুষের তৈরি।
কি হল ভাবতে বসে পরলেন। না আপনারা ভুল জানেন না টেলিভিশন আসলে এদেশের মানুষের তৈরি নয়। আপনাদের মনোযোগ আকর্ষণ করলাম আরকি।
সেদিন বাসায় চোর ধরলাম । অনেক দিন ধরেই খেয়াল করছি গেঞ্জি গামছা লুঙ্গি আচমকা উধাও হয় আবার ২-৩ দিন পর সেই জায়গাই ফেরত আসে যে মহান চোর সাহেবের হাতে এসব হয় সে এখন আমার সামনে চেয়ারে শক্ত করে বেঁধে রেখেছি।
স্যার ফ্রিজ থেকা ঠাণ্ডা পানি খাওয়ান। গলা শুকাই গেছে আর টিভিটা অফ কইরা দেন শব্দ মাথায় ধরে।
আমি ভোলানাথের মত শক্ত হয়ে বসে পরলাম। লোকটা বলে কি সে কি ধরে নিয়েছে সে যে আসলে শ্বশুরবাড়ীতে বসে আছে। টিভি অফ করব না দেখছেন না কি গুরুত্বপূর্ণ খবর দেখাছে। সাভারে এত মানুষ মারা যাচ্ছে আর আপনি বলছেন টিভি অফ করে দেব।
স্যার মানুষ মরছে ত আফনে মরা কান্দা কান্দেন কেন। যেদিন আফনার সামনে বিল্ডিং তুলল হেদিন আফনার টিভিতে কিছে দেখাই নাইকা। এমনে গরিব ত আগেও মরছে আপনারা কই আসিলেন তখন টিভি তখন দেখেন নাই।
চোর হয়ে এত গলা বড় হয়ে গেছে। আমি নিতান্তই ভদ্রলোক বলে তোমার গায়ে হাত তুলি নাই। কিন্ত তোমাকে আমি পুলিশে দেব।
স্যার শান্ত হুইন চাইন দেখি। রাগ করলেন। রাইগেন না। ওই যে টিভির ওই পারে কিছু মানুষ দেখা জাইতাসে ওরাও স্যার চোর ওরা নিশিরাইতে আমার মত চুরি করতে আসে না দিনের আলোই আপনাদের চুরি করে আফনেত তখন চুপ থাকেন। এখন আমি ছোট কইয়া চোট দেখান। স্যার কই পানি খাওয়াইলেন না।
আমি এবার উঠে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে দিলাম।
স্যার হাতটা খুইলা দেন পানিটা শান্তি মত খাই। আর স্যার পানি কম খাইবেন। দেশের যে অবস্থা লারা দিলে যেহেতু বিল্ডিং ভাইঙ্গা পরে তাইলে ত মূত্রবিসর্জনে দেশ ভাইসা যাইব।
কি আজে বাজে কথা বলতেস।
স্যার আজে বাজে না সত্যই কইতাসি। আবার স্যার আপনে কি বলগ লেখইন। লেইখেন না এইডা আবার কুফুরি জিনিষ। বড় চোরেরা কই। তিনাদের যা মুখে আসে তাই তারা বলেন আফনেরা টিভিত খালি দেখেন।
চুরি করা ছাড়া কিছু করেন না এইটাই পেশা।
না স্যার চুরি করি না। আপনার জিনিষপাতি ফেরত দিয়া গেছি না। কিন্তু স্যার বড় চোরেরাও আফনাগো রে ফেরত দিয়া যায়। আফনাগোর টাকাই আফনাগোরে বুঝ দেই।
ত আপনি এখন কি করতে বলেন।
কি আর কমু স্যার আমি ছোড মানুষ যাই পাই তাই খাই। তয় আফনাগো দেখি। আফনাগোর ভবিষ্যৎ কইতে আমার ২ সেকন্ড ও লাগব না।
যেমন?
যেমন ধরেন স্যার আর ৫-৬ দিন বেশ গেলে ১ মাস এই বিল্ডিং লইয়া টানা হেঁচড়া হইব দেন সব ঠাণ্ডা। কোন কথা না নাই। ওই যে মরল না ২ জন আর কোন কথা আছে। এ দেশে স্যার কেউ রাস্তায় চাপা পইরা মরলে ২০০০০ টাকা দিলেই সব মিটমাট আর বাইচা গেলে যত নেয়া যাই। তাই স্যার কেউ রাস্তায় গাড়ির তলে পড়লে চেষ্টা করে মাইরা জাইতে সব শোধ বাদ।
আপনি এসব উলটা পাল্টা কি বলছেন?
উল্টা পাল্টা আমি কই না স্যার উনারা বলেন। আর আপনারা শুনেন। তারা যা বলেন আফনারা গিলেন আর ভোটের সময় তাগরে দাম দেন। আসলে স্যার আমার মত চোড চোরের দাম নাইকা। বড় চোর থাকে ধান্দাই আর আমাদের পেট এ খিদার জ্বালায় কামড়াই
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×