লাবণ্যময়ী লুবিয়ানা-8 (উৎসর্গ: হাসান)
২৬ শে মে, ২০০৬ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথম দিনেই দুটি মিউজিয়ামে গিয়েছিলাম। একটি ছিল সিটি মিউজিয়াম, যার কথা আগে লিখেছি। সিটি মিউজিয়াম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গিয়ে মিউজিয়াম অব মডার্ন আর্ট। বাকী সবগুলো মিউজিয়ামই কাছাকাছি। কিন্তু সব মিউজিয়াম দেখতে গেলে শহরের আর কিছুই দেখা হবে না আশংকায় অন্য কোথাও ঢুঁ মারিনি। মিউজিয়াম অব মডার্ন আর্টে গিয়ে ওদের স্থায়ী প্রদর্শনীটার চেয়েও ভালো লাগলো ন্যাশনাল জিওগ্রাফিকের ফটোগ্রাফ প্রদর্শনী।
মূল দরজা দিয়ে ঢুকতেই প্রদর্শনীটা। ন্যাশনাল জিওগ্রাফিকের একশ' বছর পূর্তি উপলক্ষে ওদের বিখ্যাত সব ছবির প্রদর্শনী। শরাবাত গুলার দুই বয়সের দুটি বড় বড় ছবি রাখা হয়েছে দু'পাশে। ন্যাশনাল জিওগ্রাফিকের দু'টি বিখ্যাত ছবির কারণে শরাবাত গুলা নামটি অনেকেরই পরিচিত। সে দু'টি ছবি ছাড়াও আরো অনেক বিখ্যাত ছবি দেখলাম। কিছু ছবির সাথে আছে অমর কিছু ঐতিহাসিক ঘটনার বর্ণনা। লাল বোরকা পরিহিতা রমণীর মাথায় খাঁচা বন্দী দু'টি পাখির সেই বিখ্যাত ছবিটাও সেখানে দেখলাম। ফটোগ্রাফ প্রদর্শনীটা ফ্রি ছিল। তারপর আমরা টিকেট কেটে ঢুকলাম মিউজিয়ামে। মিউজিয়াম ভবনের একপাশ সাজানো হয়েছে সস্নোভেনিয়ার চিত্রকরদের ছবি দিয়ে। অন্য পাশে ইউরোপের অন্যান্য দেশের সামপ্রতিক সময়ের খ্যাত কিছু চিত্রকরের ছবি। তেমন বিখ্যাত কারো ছবি নেই। পেইন্টিংগুলোও খুব বেশি ভালো লাগেনি আমার কাছে। তবে মিউজিয়ামের ভেতরের ডিসপ্লে ও কক্ষগুলোর পরিকল্পনা, তোরণের মত দরজাগুলো বেশ দৃষ্টি মনোহর। মিউজিয়ামের মেঝে কাঠ দিয়ে এমনভাবে বানানো যে যত পা টিপেই হাঁটুন না কেন শব্দ হবেই। একধরনের নিরাপত্তা ব্যবস্থা। শেষ পর্যন্ত মিউজিয়ামটির কোনো পেইন্টিং নয় বরং ন্যাশনাল জিওগ্রাফিকের ফটোগ্রাফ প্রদর্শনীর স্মৃতিটাই বুকে নিয়ে ফিরলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন