এরকম এ্যাকুরিয়ামে মানুষ গেলে সামুদ্রিক মাছগুলোই দেখতে চায়। বিভিন্ন রংয়ের বাহারি মাছ। হাঙ্গর দেখার বিষয়েও মানুষের বিপুল আগ্রহ। আমরা যখন ঢুকলাম তখন হাঙ্গরকে খাওয়ানো হচ্ছে। প্রচুর ভিড় সেখানে। বিশাল একটি সামুদ্রিক কচ্ছপ আছে সবচে বড় এ্যাকুরিয়ামটায়। কাঁচের এই এ্যাকুরিয়ামের নীচে গিয়ে দাঁড়ানো যায়। আরো নিবিড়ভাবে দেখার ব্যবস্থা। বাঁকানো কাঁচের কারণে ও আলো-অন্ধকারের ছবিগুলো ভালো আসেনি। তাই কচ্ছপটার একটু ভিডিও করলাম। নীচে লিংক দেয়া আছে।
উন্নত দেশের মানুষেরা এসব প্রাণীদের প্রতি শুধু আগ্রহী হয়ে উঠছে তা নয় কোনো প্রাণী যাতে লুপ্ত হয়ে না যায় সেজন্য তারা বিপুল অর্থব্যয় করে তাদের ক্ষার চেষ্টাও করে। শিশুদেরকে বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এসব এ্যাকুরিয়ামে নিয়ে আসা হয়। পরিবেশ-প্রতিবেশের জন্য প্রাণীগুলো কেন জরুরি তাও জানানো হয় তাদের। জীববৈচিত্র রক্ষার জন্য পরবর্তী প্রজন্মকে এরকম বন্য বা সামুদ্রিক প্রাণী প্রেমিক করে তোলাটা ভীষণ জরুরি।
সামুদ্রিক কচ্ছপের ভিডিও দেখুন এখানে: http://www.youtube.com/watch?v=PzDylGO3gkY
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



