ক্যামব্রিজে দু' ঘন্টা
২৯ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লন্ডন থেকে ঘন্টা দেড়েক দূরের শহর ক্যামব্রিজ। যাবো যাবো করে এতদিন যাওয়া হয়নি। বাসায় আড্ডার ছাল-বাকল তুলে ফেলার পর মনে হলো আজকে একটা নতুন জায়গায় ঘুরে আসা যায়। রওয়ানা দিলাম ক্যামব্রিজ। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের কারণেই শহরটি বিখ্যাত । পুরনো কলেজ ভবনগুলো ছাড়া দেখার তেমন কিছু নেই। ভেবেছিলাম নেমেই সিটি টু্যরের বাসে ঘন্টাখানেক ঘুরলেই সিলেবাস কাভার হয়ে যাবে। কিন্তু কোথাও একটা দুর্ঘটনা হওয়ায় টু্যর বাস পাওয়া গেলো। সুতরাং রেলওয়ে স্টেশন থেকেই চড়ে বসলাম সাত নম্বর বাসে। মিনিট দশেক পর দেখি শহর পার হয়ে এসেছি। সুতরাং নেমে আবার উল্টাদিকে হাঁটা দিলাম। শুরুতেই পেলাম বিরাট এক সবুজ মাঠ কাম পার্ক। নাম জেসাস গ্রিন। মাঠটির বুক চিরে নির্জন বিভিন্ন রাস্তা (ছবি দেখুন)। তারই একটা ধরে পৌঁছালাম সিটি সেন্টারে। অতি পুরনো একটা গোলাকার গির্জা (ছবি দেখুন)। ক্যামব্রিজের দর্শনীয় ভবনগুলোর অন্যতম। কাছেই অবশ্য সেন্ট জনস্ কলেজের আধুনিক স্থাপত্যের গির্জাও রয়েছে।
দু' ঘন্টা সময়ে শহরটির সবকিছু দেখা সম্ভব নয়, যতই ছোট হোক না কেন। তারপরও একটা বৈশিষ্ট্য স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ে। সাইকেলের শহর ক্যামব্রিজ। ছাত্র-শিক্ষকেরা সাইকেল চালাচ্ছে রাসত্দা জুড়ে। শহর ভর্তি সাইকেলের পার্কিং। রাস্তায় রাস্তায় টাঙ্গানো বিভিন্ন নোটিশবোর্ডে সাইকেলআলাদেরকে নানা হুশিয়ারি (ছবি দেখুন)। ক্যামব্রিজে আরেকটা জিনিস হয় তা হলো পানটিং। ছোট্ট নদীটিতে নৌকা চালানো। ছাত্ররা হাতে একটা বোর্ড নিয়ে কাস্টমার ধরতে ঘুরে বেড়াচ্ছে। বোর্ডটাকে বলা যায় লিফলেট বোর্ড- পানটিং-এর নানা ছবি। চার-পাঁচজন আমাদেরকেও এর মাহাত্ম্য বুঝিয়ে পটাতে চাইলো। সময় কম এই অজুহাতে খালের মধ্যে বৈঠা ঠেলাঠেলিতে গেলাম না। ব্রিজের উপর থেকে দেখলাম নীচে একটি নাকবোঁচা পরিবার হিমশিম খাচ্ছে (ছবি দেখুন)।
নিস্তরঙ্গ জীবনের ছোট্ট শহর ক্যামব্রিজ। পড়ালেখা আর গবেষণা করার জন্য আদর্শ শহর নিশ্চয়ই। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি একারণেই ধ্যানী-মুনি টাইপের হয়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই...
...বাকিটুকু পড়ুননিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুন