somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখা যদি নিজের হয় যত খুশি পোস্টান

২৫ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[লেখালেখি নিয়ে ভাবাভাবির কী আছে? সুমন চৌধুরী জার্মান কিছু পত্রিকা থেকে আমাদের জন্য অনুবাদ ধরনের লেখা পোস্টাতে চাচ্ছে। মনে শংকা, একে না আবার ফ্লাডিং বলা হয়। তার এই শংকাগ্রস্ততা নিয়ে আমার এই পোস্ট]

বেশি লেখালেখিকে অনেকেই তেরচা চোখে দেখেন। বিশেষ করে বাংলা সাহিত্যের ছাত্ররা। সুতরাং অনিবার্যভাবে বাংলা সাহিত্য থেকে পাশ করা ছাত্র বা বাংলার শিক্ষকেরা কলম খুলেন কদাচিৎ। (বাংলা সাহিত্যের সেবা করেছেন এমন বেশিরভাগ লেখক অন্য বিভাগের ছাত্র। আর সাহিত্যের যদি হন তবে ইংরেজি সাহিত্যের ছাত্র। বাংলা বিভাগের শিক্ষক অথচ লেখালেখি করেন এমন লোকজন বিরল প্রজাতির মধ্যেই পড়েন।)

হাফিজি পাশ করা মাদ্রাসার ছাত্র যত কোরান খতম দেবে তত সওয়াব। ওয়াহিদুল গণির ছাত্র আশরাফুলের ব্যাট থেকে যত বেশি রান আসবে জনগণ তত খুশি। রিপোর্টাররা যত বেশি রিপোর্ট ফেনাবে তত তাদের সুনাম। কেবল অভাগা বাংলা লেখকের কলম খুললেই বদনাম। এ কেমন কথা?

মানুষ দিনরাত কথা বলে। এগুলো তো বেদ-পুরান-কোরানের আয়াত আবৃত্তি না। চ্যাটিং করছে ঘন্টার পর ঘন্টা। মোবাইলে চলছে ধুন্দুমার মাতামাতি আর টেকস্ট মেসেজিং। কেউ কেউ এক ঘন্টার কমে ফোন ছাড়েনই না। আর তীরন্দাজের লেখা যদি দুই পর্দা-দৈর্ঘ্যের সমান লম্বা হয় তখন সবাই হাঁপাতে শুরু করে দেন। পড়তে গেলে কি বাড়তি ট্যাক্স দিতে হয় না কি?

লেখা তো মনের ভাব প্রকাশ করার একটা উপায়। এর খুব কাছাকাছি আরেকটা কাজ হলো কথা বলা। দৈনন্দিন কথাবার্তা চালাচালি, রাজনৈতিক বক্তৃতাবাজি, আড্ডার গুলতাপিপ, ক্লাসরুমের পাঠদান, কনিষ্ঠদের বকাবকি ও উপদেশ, ধর্মশালায় মরণের পরে কী শাস্তি হবে তার কচকচানি; কথা বলারও নানা রকমফের আছে। লেখারও নানা প্রকারভেদ আছে। কিন্তু মুখে খই ফুটলেও যারা মুখ খোলেন না তারা কলম চলতে দেখলেই মুখিয়ে উঠেন। বড় মুর্খামি!

বেদ-পুরান-কোরান-বাইবেল-মহাভারত-রামায়ণ এর সবকিছুই লেখালেখি, তা মানছি। কিন্তু এসবের কারণে সব লেখককেই খত দিতে হবে এমন কালজয়ী কিছু না বেরুতে চাইলে কলম খুলবো না বা কি-বোর্ডে আঙুল ছোঁয়াবো না, এ কেমন বাঁদর-মুল্লুকের আবদার। সময়কে জয় করা ছাড়াও লেখার আরো কাজ থাকতে পারে এটা ভাবাটাও কি কষ্টের?

অনেকেই বলবেন, লেখাটা শিল্পের পর্যায়ে পড়ে। তৈলচিত্র, চলচ্চিত্র,স্থাপত্য এসবের সাথে তুলনীয়। রবীন্দ্রনাথ তো পত্রলেখাকেও পাঠযোগ্য করে তুললেন। লোকজনের ডাইরি অন্যান্যরা পড়ছে সেই কবে থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের গোয়ার-গোবিন্দ ওয়েইন রুনিরও বই বাজারে চলছে। দলিল-লেখক বা জিপিও'র সামনের পত্রলেখকদের পক্ষে দাঁড়িয়ে পড়ছি না। তবে শাড়ি বেচতে গিয়ে টিভিতে যে ঢোলের বাড়ি দেয় সেই বিজ্ঞাপন-নির্মাতাও যদি নিজের কাজকে শিল্পকর্ম ভাবে, তবে দোষ কি? না কি মডেলদের মত তাদের মুখে মেকাপ না থাকায় তাদেরকে সেলিব্রিটি ভাবা কষ্টকর?

ব্লগ, নিজের কথাগুলো বলার জায়গা। এক ধরনের বিচ্ছিন্ন জীবনে (প্রযুক্তি, কাজের ধরণ, প্রবাস যাপনের কারণে বিচ্ছিন্নতা এখন বাস্তবতা) সবার সাথে সংযুক্ত বোধের সুযোগ। সেখানে যার যার ভাবনা যত খুশি তা সে বলতেই পারে। যখন যেমন খুশি। তাতে কার কী অসুবিধা?

হুম, কেউ যদি বাংলা দৈনিক পত্রিকার সাইটে ঢুঁ মেরে রিপোর্ট কেটে এনে এখানে আঠা মারে, যার মধ্যে তার নিজস্ব চিন্তা বা বোধের কোনো প্রতিফলন নেই, এমনকি টাইপটাও সে করেনি তাতে পাঠকতো বিরক্ত হবেই। একে ফ্লাডিং বলবেই। যে ব্লগের সাইটে এসেছে সে বাংলা পত্রিকার সাইটগুলোও বা ইন্টারনেটের অনেক সাইটের খবরও জানে। কোথাও কোনো লেখা পড়ে থাকলে বা কোনো ছবি দেখে থাকলে তার খবর জানানোই যায়, তবে তাতে নিজের চিন্তা-অনুভূতির কথাসহই হতে হবে। নতুবা যিনি ব্লগিং করলেন তিনি লিখলেন কী?

তিনি যদি নাই লিখে থাকেন, অন্যের লেখা (অথবা সামান্য অদল-বদল করে, যা Plagiarism-এর আওতায় পড়ে এমন চুরি করা লেখা) এখানে আঠা মারেন তবে তাকে ব্লগোস্রাব বলাকে আমি দোষের মনে করবো না।

সুতরাং সুমন চৌধুরী, লেখার আনন্দে লেখেন। নতুন নতুন বিষয়, চিন্তা, জ্ঞান-কণিকা, আনন্দ-বিনোদনের মুহূর্ত যাই আপনাকে ভাবায় তাই নিশ্চিন্তে পোস্টান। খোঁজাখুজির কষ্টটা আপনার। পড়ার ও জানার আনন্দ আমাদের। লেখার তৃপ্তিটা অবশ্যই আপনার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×