কোনো সন্দেহ নাই, তার বক্তৃতা লিডারশিপের ক্লাসে পড়ানো হবে। প্রধানমন্ত্রী হিসেবে তার বক্তৃতার ধোঁয়াশা নিয়ে অনেক আলোচনা হবে। কোনো প্রতিশ্রুতি উচ্চারণ না করেও কিভাবে শুধু সুন্দর শব্দ জোড়া লাগিয়ে জনগণকে সন্তুষ্ট করা যায় তার এক উজ্জ্বল উদাহরণ টনি ব্লেয়ার। তবে আজ তার বিদায়ের ভাষণটা আমার কাছে অন্যরকম শুনিয়েছে।
সবচে' আবেগঘন যে বাক্যটা ছিল, যার পর সবচে' তালি পড়েছে এবং টনি ব্লেয়ার থেমে ছিলেন অনেকক্ষণ তালি থামার জন্য সেটি হলো, Hand on my heart, I did what I thought was right.
নেতৃত্বের গুণাবলী টনি'র ছিল অসাধারণ। দশ বছর পর যখন তিনি আজ যাওয়ার ঘোষণা দিচ্ছেন তখনও অনেক মানুষ চাচ্ছে না টনি এখনই বিদায় নেন।
টনি বললেন, দেশের স্বার্থ ছিল আমার কাছে সবচে' বড়। সুতরাং আমি তাই করেছি যা আমাদের দেশের জন্য করা উচিত ছিল। এবং এখানে টনি কসোভো, আফগানিস্তান ও ইরাকে ব্রিটেনের হস্তক্ষেপের দায়-দায়িত্ব স্বীকার করলেন স্পষ্ট করে।
বললেন, আমি হয়তো ভুল সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু দেশের দিকে চেয়ে ঐটাই আমার কাছে সঠিক মনে হয়েছে।
নেতাদের কাজ হচ্ছে জাতির গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত দেয়া। টনি উল্লেখ করেন যে, সন্দেহ, ইতস্তত: করা, বিবেচনা, পুনর্বিবেচনা এগুলো সঠিক সিদ্ধান্ত নিতে কাজে দেয়, কিন্তু নেতা হিসেবে যে কাজটি করতে হয়, তা হলো সিদ্ধান্ত দেয়া।
টনি ব্লেয়ার আগামী ২৭ জুন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, কিন্তু তার নেতৃত্ব অনেকদিন মনে রাখবে ব্রিটেন, অন্তত: লেবার দল। টনিই একমাত্র লেবার নেতা যার নেতৃত্বে তিনটি সাধারণ নির্বাচন জিতেছে লেবার দল।
"হ্যান্ড অন মাই হার্ট, আই ডিড হোয়াট আই থট ওয়াজ রাইট"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।