গৃহযুদ্ধের মুখোমুখি ইরাক
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিয়া প্রধান দেশ ও সুন্নী প্রধান দুটি মুসলিম দেশের মধ্যে যুদ্ধের খবর পড়ে পড়ে আমার শৈশব পার হয়েছে। ইত্তেফাকের পাতায় প্রতিদিন শিরোনাম হতো সেই যুদ্ধের সংবাদ। ইরাক-ইরান যুদ্ধের কথা বলছি আমি। যুদ্ধের এসব সংবাদ পড়তে পড়তেই আমি হয়ে উঠি যুদ্ধবিরোধী। আর শিয়া ও সুন্নীর বিভাজন ধরে এরকম মানুষহত্যার প্রতিও জন্ম নেয় তীব্র ঘৃণা। একসময় এরকম খবর পড়াই বন্ধ করে দেই একেবারে।
সেই বিরোধ থেমে গেছে বলে একরকম স্বস্তিতে ছিলাম। কিন্তু বিভেদের মাধ্যমে শাসনের পশ্চিমা নীতির কূটচালে সে বিরোধ এখন আগ্নেয়গিরির রূপ নিয়েছে ইরাকে। অবিভক্ত ভারতে একই নীতি অনুসরণ করে ব্রিটিশরা বপন করেছিল হিন্দু-মুসলমান দাঙ্গার রক্তবীজ। এখন একই চালে ইরাকের সুন্নী আর শিয়ারা মুখোমুখি। একই ধর্মের শাখা হওয়া সত্ত্বেও তারা এখন একদল আরেকদলের উপর নির্মম আক্রমণ চালিয়ে যাচ্ছে। মানুষতো মারা যাচ্ছেই রক্ষা পাচ্ছে না ঐতিহ্যবাহী মসজিদসমূহও। অনেকেই আশংকা করছেন গৃহযুদ্ধের। কত দ্রুত একটি দেশ ও জাতি তলিয়ে যেতে পারে চোখের সামনে আমরা তা দেখছি। সে দেশের ধর্মীয় নেতারা, যদিও তাদের ধর্ম এক, সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। জাতীয়তাবাদী একটি ঐক্যই তাদেরকে প্রতিনিধিত্বমূলক শান্তিপূর্ণ রাষ্ট্র দিতে পারতো সহজে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন