somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধ্যান বা মেডিটেশন নিয়ে কথকতা

০৯ ই এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধ্যান বা মেডিটেশন অনেক রকম হয়। প্রায় সব ধর্মেই কোন না কোন ভাবে ধ্যান করার কথা বলা আছে। এতে মনে শান্তি আসে, শরীরকে শান্ত করা বা ব্যথা, ক্লান্তি, স্ট্রেস, শ্বাস কষ্ট এসব ম্যানেজ করা সহজ। মন দিয়ে ধ্যান করা এক রকমের মেডিটেশন। এটা করা খুব সোজা। মন দিয়ে ধ্যান বা মেডিটেশন করতে হলে আপনার লাগবে একটা চুপচাপ জায়গা আর পাঁচ মিনিট সময়। মাটিতে পা সমান করে রেখে চেয়ারে বসুন। হাত কোলে, বা হাঁটুর উপর রাখুন। ইচ্ছে করলে, আর যদি পারেন তবেই, আপনি পায়ের উপর পা তুলে আসন পেতে মাটিতে বসতে পারেন। যেভাবে বসলে সবচেয়ে আরাম হয় সেভাবেই বসা উচিত।

মন দিয়ে ধ্যান করার মূল ব্যাপারটা হচ্ছে শ্বাসের উপর মন দেয়া। পেট ভরে শ্বাস নিতে পারলে সবচেয়ে ভাল, তবে খুব জোরে শ্বাস নেয়ার কোন দরকার নেই।

নীচের ধাপগুলো মেনে আপনাকে শ্বাস নিতে হবে:

1. শ্বাস নেয়া ও ছাড়ার উপর পুরো মন দিন।

2. ধীরে ধীরে শ্বাস দিন। কিছুক্ষণের জন্য দম ধরে থাকুন। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।

3. আপনার মন যদি অন্যদিকে চলে যায় কিংবা শরীরের কোন অংশের কথা যদি বেশি করে মনে আসে, যেমন চুলকানি, তাহলে মনটাকে আবার শ্বাসের উপর ফিরিয়ে আনুন। বসার ভঙ্গি বা আসনের জন্য যদি অসুবিধা হয়, তবুও শ্বাসের দিকে মন দিন। অনেক সময় দেখবেন এতেই অসুবিধা চলে যাবে। যদি না কমে তাহলে একটু চুলকে নিন, বা বসার আসনটা বদলান। কিন্তু কাজ করার সময় যা করছেন তার উপর পুরো মন দিন। মন দিয়ে ধ্যান করার সময় বিশেষ মুহুর্তে যখন যে কাজ করছেন তার উপর পুরো মন দিতে হয়।

প্রথমদিকে হয়তো আপনি অল্প কয়েক মিনিট এমন করতে পারবেন। চর্চা করলে আপনার উন্নতি হবে। সপ্তাহে চার পাঁচ দিন যদি দিনে 15-30 মিনিট করে মন দিয়ে ধ্যান চর্চা করেন, তবে আপনি দেখবেন মনকে নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা দরকারি অস্ত্র হয়ে উঠেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×