somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানিতে ব্যায়াম বিষয়ক পরামর্শ

১০ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুইমিংপুলের এবড়ো থেবড়ো মেঝে থেকে পা বাঁচানোর জন্য পায়ে কিছু পরে নিন (যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য জরুরি)। এতে পুলে বা পুলের আশেপাশে চলাফেরা করতে সুবিধা হবে। রাবারের সোলসহ টেরি ক্লথ স্লিপার (এগুলো পানিতে বাড়ে, সুতরাং আপনার পায়ের মাপের চেয়ে এক সাইজ ছোট কিনুন) থেকে শুরু করে পানিতে ব্যায়ামের জন্য বিশেষভাবে তৈরি জুতা ব্যবহার করতে পারেন। কিছু কিছু জুতায় সহজে পরার জন্য ভেলক্রো টেপ লাগানো আছে। রাবারের সোলের বিচ সু্য এবং মেশ টপও ভালো কাজ দেয়।

যদি ঠান্ডাতে আপনার অসুবিধা হয় বা রেইনড ফিনোমেনন থেকে থাকে তবে, একজোড়া ডিসপোজেবল ল্যাটেক্স সার্জিক্যাল গ্লাভস্ পরে নিন। বেশিরভাগ কেমিস্টের দোকানে গ্লাভস কিনতে পাওয়া যায়। গ্লাভসের মাঝে আটকে রাখা গরম পানি হাতকে গরম রাখে। যদি পানিতে আপনার ঠান্ডা লাগে তবে গরম লাগার জন্য একটি টি-শার্ট বা পা পর্যন্ত লম্বা লাইক্রার ব্যায়ামের টাইটস্ পরে নিন।

যদি পুলে সিঁড়ি না থাকে এবং মই বেয়ে ওঠা-নামা যদি আপনার জন্য কঠিন হয় তবে সিড়ির রেইলের পাশে একটি তিন ধাপের টুল রাখতে বলুন। এটা হচ্ছে কম খরচে পুলে ওঠা-নামার সহজ উপায়। তাছাড়া দরকার মত এটা সরিয়ে অন্য কোথাও রাখা যায়।

ভেসে থাকার সুবিধার জন্য লাইফ জ্যাকেট বা অন্যকিছু পরতে পারেন এতে হিপ, হাঁটু বা পায়ের ওজন কম লাগে ও ভেসে থাকা সহজ হয়। এতে এসব জোড়ার জন্য ব্যায়াম করা সহজ হয়ে ওঠে।

আপনার নড়াচড়ার ভঙ্গি দিয়ে আপনি পানিতে বেশি ব্যায়াম করাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যায়ামকে সহজ করার জন্য ধীরে ধীরে নড়াচড়া করুন। ব্যায়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করার আরেকটা উপায় হলো নড়াচড়া করার সময় আপনি যে পরিমাণ পানি সরাচ্ছেন তা বদলানো। যেমন, যখন আপনি পানির নীচে আপনার হাতগুলো সামনে পেছনে নাড়ান তখন যদি হাতের তালুুগুলো মুখোমুখি থাকে এবং তালির মত করে এসে লাগে তবে আপনার জন্য ব্যায়াম করাটা কঠিন হবে। যদি আপনি হাতের তালুকে নীচের দিকে দেন এবং হাতের সরু অংশ দিয়ে পানিকে ধাক্কা দেন তবে ব্যায়াম করাটা সহজ হবে।

যদি আপনার হাঁপানি থেকে থাকে, তবে অন্যান্য ব্যায়ামে হাঁপানির লক্ষণগুলো খারাপ হওয়ার যে আশংকা থেকে থাকে পানিতে ব্যায়াম করলে তা এড়ানো যায়। ফুসফুসের ওপর জলীয় বাষ্পের উপকারী প্রভাব থেকে সম্ভবত: এটা হয়। তবে মনে রাখবেন, যেসব লোকের ফুসফুসের অসুখ আছে তাদের ক্ষেত্রে পায়ের চেয়ে হাতের ব্যায়ামের কারণে শ্বাসকষ্ট হয়। একারণে পানিতে ব্যায়াম করার সময় আপনি বেশিরভাগ পায়ের ব্যায়াম করতে পারেন।

যদি আগে আপনার স্ট্রোক হয়ে থাকে, বা আপনার শরীরের অবস্থা এমন হয় যা আপনার শক্তি ও ব্যালেন্সের ক্ষতি করতে পারে তবে পুলে নামা ও ওঠার সময় সাহায্য করার জন্য কাউকে সাহায্য করতে বলবেন। আপনার ব্যায়ামকে নিরাপদ ও বিপদমুক্ত করতে দেয়ালের কাছাকাছি কোন জায়গা বেছে নিন। অথবা কোন বন্ধুর কাছে দাঁড়ান যিনি প্রয়োজনে আপনাকে সাহায্য করতে পারবেন। এমনকি পানিতে ব্যায়াম করার সময় আপনি অল্প পানিতে চেয়ার নিয়ে বসতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×