somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যারোবিক স্টুডিও টিপস্

১০ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুতা পড়ুন। অনেক স্টুডিও'র মেঝে নরম হতে পারে বা নরম কার্পেট থাকতে পারে। এতে আপনার খালি পায়ে যেতে ইচ্ছা করতে পারে। কিন্তু খালি পায়ে যাবেন না। জুতা আপনার পায়ের ছোট জোড়া ও মাসলগুলোকে রক্ষা করে এবং গোড়ালিকে দাঁড়ানোর জন্য একটা সমান ও দৃঢ় জায়গা দেয়।

আপনার হাঁটুকে রক্ষা করুন। হাঁটু সোজা করে দাঁড়ান কিন্তু রিল্যক্স থাকুন। অনেক লো-ইম্প্যাক্ট ব্যায়ামে টেন্সড হাঁটু বাঁকা করে প্রচুর ওপর-নীচ করা হয়। এটা খুব ব্যথার হতে পারে এবং অকারণে স্ট্রেসের হয়। এই অবস্থা থেকে বাঁচার জন্য আপনার হাঁটুকে রিল্যাঙ্ড রাখুন (এ্যারোবিক ইন্সট্রাক্টররা একে বলে সফট্ বা "নরম" হাঁটু)। আয়নায় খেয়াল রাখুন ব্যায়ামের সময় যেন আপনার মাথার উপরের অংশ স্থির থাকে। উপরে নীচে মাথা দোলাবেন না।

অতিরিক্ত স্ট্রেচ করবেন না। সেশনের শুরুতে (গা গরম করা) ও শেষে (ঠান্ডা করা) থাকবে স্ট্রেচিং ও শক্তি বাড়ানোর ব্যায়াম। আরামের সাথে যেটুকু স্ট্রেচ করতে পারেন শুধু সেটুকুই করবেন। ঐ পজিশনে স্থির হয়ে থাকুন এবং লাফালাফি করবেন না। স্ট্রেচে যদি ব্যথা লাগে তবে সেটা করবেন না। ইন্সট্রাক্টরকে কম স্ট্রেসের একটা বিকল্প ব্যায়ামের জন্য বলুন অথবা নিজের পছন্দমত বেছে নিন।

ভঙ্গি বদলে নিন। প্রায়ই এটা করবেন যাতে আপনার জোড়া বা মাসলে ব্যথা না হয়। যখন কোনো নতুন কোন ব্যায়ামের প্রোগ্রাম শুরু করলে শরীরের জোড়ায় ও মাসলে নতুন সেনসেশন হওয়া স্বাভাবিক। তবু, যদি একই ভঙ্গিতে কিছুক্ষণ ব্যায়াম করে আপনার অস্বস্তি লাগে তবে ভঙ্গি বদলে নিন বা কিছুক্ষণের জন্য থামুন এবং বিশ্রাম নিন।

অন্য ধরনের ব্যায়াম। অনেক ব্যায়ামের জায়গায় বিভিন্ন ধরনের ব্যায়ামের সুযোগ থাকে: কার্ডিওভাসকুলার যন্ত্রপাতিসহ রুম, পুল, এবং এ্যারোবিক স্টুডিও। যদি এক ঘন্টা লম্বা এ্যারোবিক ক্লাসে আপনার অসুবিধা হয় তবে আপনি গা-গরম ও ঠান্ডা করার ক্লাসে যোগ দিতে পারেন বা দেখুন আপনার এ্যারোবিক ব্যায়ামের অংশ হিসেবে ব্যায়ামের সাইকেল বা ট্রিডমিল ব্যবহার করতে পারেন কিনা। অনেকের কাছেই মনে হয়, এরকমের রুটিনে ব্যক্তিগত প্রোগ্রাম ও গ্রুপ ব্যায়াম দুটোরই সুবিধা পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×