somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাস্থ্যসম্মত খাওয়া-দাওয়া

১০ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাস্থ্যসম্মত খাওয়া-দাওয়া বলতে একথা বুঝায় না যে, আপনি আপনার প্রিয় খাবারগুলো আর খেতে পারবেন না বা আপনাকে "ডায়েট" করতে হবে বা "স্পেশাল" খাবার কিনতে হবে। বরং এর মানে হচ্ছে শরীরের জন্য ভালো খাবার বাছাই করতে শেখা এবং পরিমাণ মত খাওয়া। খাওয়া-দাওয়া আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। শুধু শক্তি (ক্যালরি) আর পুষ্টির জন্য খাবার খাওয়া হয় না, এর পেছনে আরো নানা কারণ রয়েছে। স্বাদ, গন্ধ, রং, এবং খাবার দেখতে কেমন এটাও গুরুত্বপূর্ণ। দাম, পাওয়া কতটা সহজ ও জীবন যাপনের স্টাইলের উপরও আমাদের খাবারের পছন্দ নির্ভর করে।

মেহমানদারি করার জন্য আমরা একসাথে খাবার খাই। খাবার আমাদের অনেকের জন্য আমাদের সংস্কৃতি ও ধর্মীয় আচারের গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং খাবার বাছাই করার জন্য এবং এসব বাছাইয়ের কথা বন্ধুদের জানানোর জন্য বেশ দক্ষতার দরকার হয়।

স্বাস্থ্যসম্মত, সুষম খাবার আপনাকে আরো সুস্থ ও ফিট জীবন কাটাতে সাহায্য করে। সুষম খাবার খেলে আপনার শরীর পুরনো অসুখের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারে। ঠিকমত স্বাস্থ্যসম্মত খাওয়া-দাওয়া করতে পারলে, অনেক অসুখের ঝুঁকি কমানো যায়। যেমন, হার্টের অসুখ, ডায়াবেটিস, মোটা হওয়া, কোষ্ঠকাঠিন্য, এবং দাঁতের ক্ষয়।

স্বাস্থ্যসম্মত খাওয়া-দাওয়ার একটা সহজ গাইডলাইন নীচে দেয়া হলো:
1 মজা করে খাবার খান
2 বিভিন্ন ধরনের খাবার খান
3 প্রচুর স্টার্চ এবং ফাইবার (অাঁশযুক্ত) আছে এমন খাবার খান
4 প্রচুর ফল এবং শাকসব্জি খান
5 বেশি চর্বিযুক্ত খাবার খাবেন না
6 চিনি দেয়া ড্রিংক বা খাবার বেশি খাবেন না
7 যথেষ্ট ভিটামিন ও মিনারেল আছে এমন খাবার খান
8 এলকোহল পান করলে মাত্রা বুঝে পান করবেন
9 সঠিক পরিমাণের খাবার খান যাতে স্বাস্থ্যসম্মত ওজন বজায় থাকে

যদি কোনো বড় অসুখ বা অপারেশন থেকে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন তবে ডাক্তার হয়তো আপনার বিশেষ প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ধরনের খাবার খেতে বলতে পারেন। এসব খাবার সাধারণ "স্বাস্থ্যসম্মত" খাবারের চেয়ে আলাদা হতে পারে। এ নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তবে আপনার ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে কথা বলুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×