somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে কম লবণ খেতে হয়

১০ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লবণ হচ্ছে খাবারে সোডিয়ামের প্রধান উৎস। আমরা বেশিরভাগ লোক দরকারের চেয়ে বেশি সোডিয়াম খেয়ে থাকি। খাবারের মধ্যে বেশি সোডিয়াম থাকলে উচ্চ রক্তচাপ (বা হাই ব্লাড প্রেসার) হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা লবণ খাওয়া কমালে রক্তচাপ কমতে সাহায্য হবে ।

কম লবণ খাওয়ার উপায়ের উদাহরণ হলো:

1. রান্নায় কম লবণ ব্যবহার করুন।
2. টেবিলে খাবারের মধ্যে লবণ দেয়ার অভ্যাস বাদ দিন। লবণ দেয়ার আগে সবসময় খাবারের স্বাদ দেখবেন।
3. লবণের বদলে লেবুর রস, হার্ব, স্পাইসেস, বা ভিনেগার দিয়ে খাবারের ফ্লেভার (স্বাদ) বাড়ান।
4. লবণযুক্ত স্ন্যাকস্ ধরনের খাবার, যেমন, ক্রিস্পস, লবণ দেয়া বাদাম বা অন্য লবণ দেয়া খাবার বাদ দিন।
5. টিনজাত শাক-সব্জি কেনার সময় যেগুলোর গায়ে লেখা আছে "কোনো লবণ যোগ করা হয়নি" (নো এডেড সল্ট) সেগুলো কিনুন।
6. লবণ দেয়া মাংস যেমন, বেকন, গ্যামন বা লবণযুক্ত গরুর মাংস খাওয়া কমিয়ে দিন।
7. স্টক কিউবগুলোতে খুব লবণ থাকে। নিজের স্টক নিজে বানানোর চেষ্টা করুন। বা কম স্টক ব্যবহার করে হার্ব, রসুন এবং মসলা দিয়ে স্বাদ বাড়ানোর চেষ্টা করুন।
8. বেশিরভাগ তৈরি করা খাবার ও সসে খুব বেশি লবণ থাকে। ল্যাবেল দেখে খুঁজে বের করুন কোনগুলোয় লবণ (বা সোডিয়াম) এবং মনোসোডিয়াম গ্লুটামেট কম দেয়া হয়েছে।
9. সয়া সসের মত লবণ বেশি এমন সস কমিয়ে ফেলুন।
10. বিকল্প লবণ দিয়ে খাবারে সোডিয়ামের পরিমাণ কমাতে পারেন - বিশেষত: লবণের স্বাদ যদি আপনার ভালো লাগে। কিন্তু সব বিকল্প লবণে কিছু পরিমাণ লবণ থাকে। সুতরাং, আপনি যদি সত্যি সত্যি লবণ খাওয়ার ইচ্ছা কমাতে চান, তবে একটু একটু করে লবণ খাওয়া কমাতে হবে। এতে আপনি ধীরে ধীরে লবণ খাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলবেন। যদিও আপনি প্রথম প্রথম লবণের অভাব বোধ করবেন কিন্তু শীঘ্রই লবণের জন্য আগে যেসব স্বাদ ঠিক টের পেতেন না সেগুলোর মজা পাওয়া শুরু করবেন।
11. সামুদ্রিক লবণ ও স্বাভাবিক লবণের মধ্যে পার্থক্য খুব কম। যেহেতু সামুদ্রিক লবণ ক্রিস্টাল আকারে বিক্রি হয় সুতরাং সাধারণ লবণের তুলনায় হয়তো বেশি খাওয়া হয়ে যেতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×