somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওজন ঠিক রাখার ক্ষেত্রে সাধারণ সমস্যাগুলো

১১ ই এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমি আগে অনেক ডায়েট করেছি এবং অনেক ওজন কমিয়েছি। কিন্তু পরে আবার তা বেড়ে যায়। এটা খুব হতাশাজনক, এবং আমি বুঝিনা কেন এরকম হয়!!!" আপনাদের অনেকেই এই সমস্যায় পড়েছেন। এটা এজন্য হয় যে এই ডায়েটটা ছিলো খুব কম সময় এবং কম ক্যালরির খাবার খাওয়ার কারণে। এতে খাবারের অভ্যাস বদলানোর ওপর জোর দেয়া হয়নি। আসলে, অনেক "ডায়েট"-এর ক্ষেত্রে এটাই সমস্যা। এসব ডায়েটে খাবার এবং খাওয়ার পদ্ধতি সবকিছু সাংঘাতিকভাবে বদলে ফেলা হয় যা দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব হয় না। যেহেতু আপনার শরীরে জানে না কখন আবার বেশি করে খাবার পাওয়া যাবে, সেহেতু কম খাবারের সাথে খাপ খাওয়ানোর জন্য বিপাক (খাবার পরিপাক ও হজম করার পদ্ধতি) প্রক্রিয়াকে ধীর করে দেয়। তারপর, যখন আবার বেশি খাবার খাওয়া শুরু হয়, বা ওজন কমে যাওয়ার পর আপনি খাওয়া-দাওয়ার পুরনো অভ্যাসে ফিরে যান তখন আবার আগের ওজন ফিরে আসে। কখনও কখনও যেটুকু ওজন কমেছিল তার চেয়ে বেশি ওজন বেড়ে যায়। শরীর স্বাভাবিক নিয়মে, সাধারণত চর্বি হিসেবে খাবারের সঞ্চয় আবার বাড়ায়। এসব চর্বি হচ্ছে জমা করে রাখা শক্তি। যখন আবার ক্যালরিতে টান পড়বে তখন এগুলো ব্যবহার করা হবে। এতে ওজন একবার বাড়ে একবার কমে। আগেই বলা হয়েছে ওজনের এরকম বাড়াকমাটা মোটেও ভালো নয় এবং শরীরের জন্য খারাপ।

বঞ্চিত হওয়ার ভাব থেকে এই অনুভূতি আরো জটিল হতে পারে। কারণ আপনাকে অনেক প্রিয় খাবার বাদ দিতে হচ্ছে। সেজন্য যখন আপনি আপনার কাঙ্খিত ওজনে পেঁৗছে যান, তখন আপনি আবার এসব খাবার মুক্তভাবে খাওয়া শুরু করেন এবং হয়তো বেশি পরিমাণেই খান।

স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখার চাবিকাঠি হচ্ছে শরীরের জন্য ভালো, খেতে মজা, এবং আপনার জীবনযাত্রার সাথে খাপ খায় এমন খাবারের অভ্যাস গড়ে তোলা। এই চ্যাপ্টারের প্রথমদিকে এসব বিষয়ে অনেক পরামর্শ নিয়ে আলোচনা করা হয়েছে। নীচে আরো কিছু দেয়া হলো:

1. আপনার শরীরের জন্য ভালো এমন ওজনের একটা ছোট রেঞ্জ আপনার লক্ষ্য হিসেবে ঠিক করুন। ওজন সাধারণত: একটু বাড়ে কমে। সুতরাং একটা রেঞ্জ ঠিক করলে আপনি কিছু্টা ফ্লেঙ্িিবলিটির সুবিধা পাবেন।
2. আপনার ব্যায়ামের মাত্রার (লেভেল) দিকে খেয়াল রাখুন। একবার কিছু ওজন কমে গেলে সপ্তাহে তিন থেকে পাঁচবার ব্যায়াম করুন যাতে ওজনটা বজায় রাখতে আপনার সুবিধা হয়। যদি সম্ভব হয়, তবে ধীরে ধীরে আপনার ব্যায়ামের লেভেল বাড়ান।
3. আপনার খাবারের অংশের (পরশন) দিকে চোখ রাখুন এবং খেয়াল রাখবেন যে, আপনাকে কম চর্বিযুক্ত খাবার ও প্রচুর ফল ও শাক-সব্জি খেতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×