somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইরে খাওয়ার ক্ষেত্রে সাবধানতা

১১ ই এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হতে পারে আপনার সময় নাই, আপনি রান্না করতে অপছন্দ করেন, অথবা গ্রোসারি কিনতে যাওয়া বা খাবার বানানোর মত শক্তি নাই, সেক্ষেত্রে হয়তো আপনার বাইরে খাওয়া উচিত। যদি আপনি জানেন কোন খাবারগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তাহলে বাইরে খাওয়া খারাপ নয়।

বাইরে খাওয়ার বিষয়ে কিছু পরামর্শ:

1 রান্নার পদ্ধতি ও খাবারের ধরনে বৈচিত্র্য আছে এবং এসব বিষয়ে ফ্লেঙ্বিল এমন রেস্টুরেন্ট বেছে নিন। যদি আপনি যেরকম খাবার খেয়ে অভ্যস্ত তার থেকে রেস্টুরেন্টের ডিশ আলাদা হয় বা নতুন ডিশ হয় তবে তাদেরকে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন যে এই ডিশে কি আছে এবং কিভাবে এটা তৈরি করা হয়েছে।

2 কি ধরনের খাবার এবং কতটা খাবেন তার একটা প্ল্যান করে নিন। (যদি কিছু খাবার বেঁচে যায় তবে আপনি ঘরে নিয়ে আসতে পারেন।)

3 চর্বি, সোডিয়াম বা মিষ্টি কম এরকম খাবার বেছে নিন বা তাদেরকে জিজ্ঞেস করুন এগুলো কম দিয়ে তারা খাবার তৈরি করে দিতে পারবে কিনা। যেমন, এপেটাইজার (ক্ষুধা বাড়ানোর জন্য প্রথমেই খাওয়া হয়) হিসেবে, সস্ বা ডিপ ছাড়া গরম পানির ভাঁপ দেয়া সিফুড বা কাঁচা শাক-সব্জি খেতে পারেন বা মাখন ছাড়া রুটি/ব্রেড খেতে পারেন। ড্রেসিং সালাদের একপাশে দিতে বলতে পারেন বা আপনি নিজের তেল-ছাড়া ড্রেসিং নিয়ে আসতে পারেন। আগুনে ঝলসানো, বারবিকিউ করা, বেক করা, গ্রিল করা, বা ভাঁপে সিদ্ধ (স্টিম) করা খাবার খেতে পারেন। লাল মাংসের বদলে মাছ বা মুরগি খান। ব্রেডেড, ফ্রায়েড (ভাজা), সোটেড, বা ক্রিম দেয়া ডিশ বাদ দিন। যেসব ডিশের উপাদান লেখা আছে সেগুলো পছন্দ করুন। পুরো ডিনারের বদলে আ লা কার্টে এবং প্রচুর শাক-সব্জি (মাখন ও সস্ ছাড়া) অর্ডার দেয়ার কথা চিন্তা করুন। ডেজার্ট হিসেবে ফল বা চর্বি ছাড়া ইয়োগার্ট পছন্দ করুন। আপনার ডেজার্ট বা খাবার হয়তো অন্য কারো সাথে ভাগ করেও খেতে পারেন।

4 আগেই অর্ডার দিয়ে দিন যাতে অন্যরা কি দিয়েছে শোনার পর আপনার অন্য কিছু অর্ডার দিতে ইচ্ছা না করে।

5 যদি আপনি ফাস্ট ফুড চান, তবে ড্রেসিং আলাদাভাবে পাশে দিয়ে সালাদ, ভাজার বদলে বেকড আলু, সোডার বদলে ফলের রস বা দুধ, আইসক্রিমের বদলে ফ্রোজেন ইয়োগার্ট নিতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×