somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"না" বলা

১১ ই এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন, আপনাকে কেউ একজন সাহায্য করার জন্য বললো। সাথে সাথে "হঁ্যা" বা "না" বলে দেয়াটা উচিত হবে না। এরকম অনুরোধের প্রতি সাড়া দেয়ার আগে সাধারণত: আমরা আরো কিছু তথ্য জানতে চাই।

যদি অনুরোধে সাড়া দেয়ার জন্য যথেষ্ট তথ্য না থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রাথমিক অনুভূতি হয় না-বাচক। এইমাত্র আমরা একজন লোকের বাড়ি বদলানো নিয়ে আলোচনা করলাম, এটা একটা ভালো উদাহরণ। "বাড়ি বদলাতে সাহায্য করুন" বলতে উপরের তলায় আসবাবপত্র উঠানো থেকে শুরু করে খাওয়ার জন্য পিজা নিয়ে আসা সবই বুঝায়। নির্দিষ্ট করে বলতে পারার দক্ষতা যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করবে। সাড়া দেয়ার আগে এটা বুঝা জরুরি যে অনুরোধটা আসলে কিসের। আরো বেশি তথ্য চাওয়া বা অনুরোধের কথাটা নিজের মত করে সাজিয়ে বললে অনুরোধটা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য হবে। বিশেষ করে যদি জবাবের আগে এমন কিছু কথা যদি জুড়ে দেয়া যায় যে, "জবাব দেয়ার আগে আমি..." (এর ফলে হয়তো যার অনুরোধ আপনি নিজের ভাষায় সাজিয়ে বলছেন তিনি ভাববেন না আপনি হঁ্যা বলতে যাচ্ছেন)।

যখন আপনি জানেন অনুরোধটা সুনির্দিষ্টভাবে কি এবং আপনি না করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন অনুরোধটা যে গুরুত্বপূর্ণ তা ঐ ব্যক্তির কাছে স্বীকার করাটা জরুরি। এতে ঐ ব্যক্তিটি মনে করবেন যে আপনি ব্যক্তিকে নয় তার ঐ অনুরোধকে নাকচ করছেন। তার অনুরোধ না রাখাটা যেন তার জন্য অপমানের না হয়। "আসলে আপনি একটা খুব ভালো কাজ করছেন, কিন্তু এই সপ্তাহে মনে হয় আমি এ ব্যাপারে কিছু করতে পারবো না"। আবার বলা যায়, নির্দিষ্ট করে কথা বলাই হচ্ছে চাবিকাঠি। কেন আপনি অনুরোধটা রাখলেন না সে বিষয়ে নিজের কাছে পরিষ্কার হতে চেষ্টা করুন: আপনি কি সবসময় এই অনুরোধ নাকচ করে দেবেন, না শুধু আজকে বা এই সপ্তাহে বা এই মূহুর্তে সমস্যা ছিল ছিল বলে এরকম করলেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×