somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহায্য চাওয়ার সমস্যা

১১ ই এপ্রিল, ২০০৬ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহায্য চাওয়াটা জানানো একটা সাধারণ সমস্যা। কিছু কারণে সাহায্য চাইতে বা সাহায্য না নেয়ার কথা বলতে অনেক লোকেরই খুব অসুবিধা হয়। যদিও সবারই এ রকম অসুবিধা হয় তবু যাদের পুরনো অসুখ আছে তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা যেতে পারে।

সাহায্য চাওয়াটা অনেকের জন্য মানসিকভাবে কষ্টের। যেকাজ আগে আমরা করতে পারতাম এখন তা করতে পারিনা এটা সম্ভবত: আমরা সহজে মেনে নিতে পারি না। যদি এটাই কারণ হয় তবে আপনার অনুরোধকে অহেতুক লম্বা করবেন না: "আমি দু:খিত যে আপনার কাছে এটা চাইতে হচ্ছে..." "আমি জানি যে এটা বেশি চাওয়া হয়ে যাবে..." "আমার চাইতে খারাপ লাগছে, কিন্তু..."। কথা লম্বা করলে অন্য মানুষ ডিফেন্সিভ হয়ে যায়: "আরে বাবা। সে আমার কাছে কি না কি চাইবে।" কি সাহায্য চাচ্ছেন তা নির্দিষ্ট করুন বা ঠিক করে নিন। সাধারণ একটা অনুরোধ থেকে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং যথেষ্ট তথ্য না থাকার কারণে ঐ লোক আপনাকে না করে দিতে পারে।

সাধারণ অনুরোধ: আমি জানি আপনি এটা করতে চান না, কিন্তু নড়ার জন্য আমার সাহায্যের দরকার। আপনি কি আমাকে সাহায্য করবেন?

রিএ্যাকশন (প্রতিক্রিয়া): আহ...আসলে...আমি জানি না। উম্...আমার অন্য কাজগুলো চেক করে তারপর আপনার কাছে আসছি। [সম্ভবত: আগামী বছর!]

সুনির্দিষ্ট অনুরোধ: আমি আগামী সপ্তাহে বাড়ি বদলাচ্ছি এবং আমি বইগুলো ও রান্নাঘরের জিনিসগুলো আগেই নিয়ে যেতে চাই। শনিবার সকালে বাঙ্গুলো আমার গাড়িতে তুলতে ও নামাতে আপনি কি আমাকে সাহায্য করবেন? আমার মনে হয় এক ট্রিপেই এটা হয়ে যাবে।

রিএ্যাকশন (প্রতিক্রিয়া): শনিবার সকালে আমি ব্যস্ত। কিন্তু আপনি যদি চান তবে শুক্রবার রাতে আমি আপনাকে সাহায্য করতে পারি।


যারা আপনার কাছের মানুষ বা যারা আসলেই সাহায্য করতে চায় তাদের কাছ থেকেই এসব সাহায্যের প্রস্তাব আসে। ঐ লোকটিকে অস্বস্তিতে না ফেলে একটা "আমি" দিয়ে সাজানো কথা বলে কৌশলে প্রস্তাবটা নাকচ করে দেয়া যায়। "আমার কথা চিন্তা করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় আজকে আমি নিজেই এটা করতে পারবো। তবে, অন্য কোনদিন আপনার প্রস্তাব মত সাহায্য নিতে চেষ্টা করবো।"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×