somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের শক্তি দিয়ে শরীরকে নিয়ন্ত্রণ

১৪ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই জানি, শরীরের সাথে মনের সম্পর্ক আছে । শরীরের ওপর এই সম্পর্কের বিশাল প্রভাব রয়েছে।শারীরিক অনেক অসুবিধায় মনকে নিয়ন্ত্রণ করেই অনেক সুবিধা পাওয়া যায়। ধরা যাক অসুখ বা কোনো ধরনের ব্যথার কথা। মনের অবস্থা অসুখ বা ব্যথা-বেদনার ওপর প্রভাব ফেলে। শরীরের সাথে সাথে মনটাও যদি খারাপ থাকে তবে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। সবচে খারাপ হচ্ছে, মনের খারাপ অবস্থা শরীরের খারাপ অবস্থার ক্ষমতা বাড়িয়ে দেয়। যেমন, মনমরা ভাব থেকে ক্লান্তি দেখা দিতে পারে। স্ট্রেস বা মানসিক চাপ থেকে মাংসপেশী শক্ত হয়ে যেতে পারে। এরকম আরো কত কি। এভাবে একটা কষ্টের সাথে আরেকটা কষ্ট চক্রকারে সংযুক্ত। এই চাকাকে বলা যায় কষ্টের চাকা। এই চাকাকে ভাঙতে না পারলে অসুখ বা শরীরের ব্যথা-বেদনা ইত্যাদি ধীরে ধীরে আরো বাড়তে থাকবে।
মনের শক্তির সাহায্যে স্ট্রেস, মনমরা ভাব (ডিপ্রেশন), বা ব্যথা ম্যানেজ করা যায়। মনের শক্তি প্রয়োগ করেও আপনি এই অসুবিধা মোকাবেলা করতে পারেন। মনের শক্তি সম্পর্কে আগে নিজের মনেই আস্থা থাকতে হবে। একটি ছোট্ট পরীক্ষা করে দেখা যায়। নিজে একা করতে পারেন। বা কয়েকজনকে বসিয়ে আপনি নির্দেশ দিয়ে তাদের অবস্থা পরীক্ষা করে দেখতে পারেন।

প্রথমে চোখ বন্ধ করে মনকে স্থির করতে হবে। অন্য চিন্তা যাতে মনকে বিক্ষিপ্ত না করতে পারে। মনে মনে একটা পাকা, রসে টসটস লেবুর কথা চিন্তা করুন। ... ... আপনি এর লেবু লেবু গন্ধ পাচ্ছেন ... ... ভাবুন যে আপনি লেবুটিতে কামড় দিচ্ছেন... ... কামড় দেয়ার সঙ্গে সঙ্গে টক রস ছিটকে আপনার মুখ ভরে গেলো... ... আপনার থুতনি দিয়ে রস গড়িয়ে পড়ছে। রসটুকু চুষে খান।

কল্পনা করার জন্য সময় নিন বা অন্যদেরকে সময় দিন। তারপর যা ঘটেছে তা খেয়াল করুন। কারো হয়তো মুখে লালা আসতে পারে। শুধু লেবুর কথা চিন্তা করায় অনেকের মুখে লালা এসে যায়। এর জন্য বাস্তবে চোখের সামনে লেবু থাকার দরকার নেই। মনের চিন্তা যে শরীরের ওপর কাজ করে - এটা হচ্ছে তার একটা সহজ উদাহরণ। খুব একটা চেষ্টা ছাড়াই আমরা মনের চিন্তা দিয়ে শারীরিক ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। ভেবে দেখুন, যদি আরেকটু চর্চা করি বা আরো বেশি চেষ্টা করলে আরো কত কিছু করা সম্ভব!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×