somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধীরে ধীরে মাংসপেশি ঢিলা করার ব্যায়াম

১৪ ই এপ্রিল, ২০০৬ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের জন্য আপনি কয়েক মিনিট খরচ করবেন। মনকে ঠিক করুন। কিছুক্ষণের জন্য বাইরের সব কথা ভুলে যান। যতটা সম্ভব আরাম করে বসুন। পায়ের উপর থেকে পা নামান। হাত শরীরের দুপাশে ছেড়ে দিন। আপনি যেখানে বসে আছেন তার উপর শরীরের সব ভার ছেড়ে দিন।

যদি মনে হয় আপনার মন অন্যদিকে চলে যাচ্ছে তবে আপনি চোখ বন্ধ করতে পারেন। বড় একটা শ্বাস নিয়ে শুরু করুন। নাক দিয়ে শ্বাস নিয়ে বুক ভর্তি করে বাতাসকে পেটের মধ্যে পাঠিয়ে দিন। শ্বাস ছাড়ার সময় ঠোঁট চেপে ধীরে ধীরে পুরো বাতাস বের করে দিন। যখন শ্বাস বের হচ্ছে তখন যতটা সম্ভব এর সাথে টেনশনও বের করে দিন।

মনে করুন আপনার সব মাসল্ ভারী হয়ে গেছে। আপনি যার উপরে বসে আছেন সেখানে ধীরে ধীরে আপনার শরীর ডুবে যাচ্ছে। এই ব্যায়াম ফলে আপনি পা থেকে মাথা পর্যন্ত সব বড় মাসলগুলোর সাথে পরিচিত হবেন। প্রথমে মাসলগুলোকে শক্ত করুন। পরে মাসলগুলোকে ঢিলা করুন। যদি আপনার শরীরের কোথাও ব্যথা থাকে তবে আজকে ঐ জায়গা শক্ত করবেন না। শুধু খেয়াল করুন কোথায় টেনশন রয়েছে এবং টেনশন চলে যেতে দিন।

আপনার পায়ের বিভিন্ন মাসলকে চিনুন। পায়ের বুড়ো আঙুলকে হাঁটুর দিকে বাঁকা করুন। কিছুক্ষণ এইভাবে রাখুন। খেয়াল করুন কি রকম লাগছে। এখন পা ঢিলা করে দিন এবং টেনশন ছেড়ে দিন। টেনশন ছেড়ে দেয়ার সময় কেমন লাগে তা খেয়াল করুন... চমৎকার।

এখন আপনার উরু ও পাছার বড় মাসলকে শক্ত করুন। মাসলকে টানটান করে রাখার সময় কেমন লাগছে তা খেয়াল করুন। এখন মাসলগুলোকে ছেড়ে দিন। নরম করুন। যেন তারা নীচের দিকে গলে গলে পড়ে যাচ্ছে ... এই তো।

এইবার আপনার পেট ও বুকের দিকে নজর দিন। পেটকে ভেতর দিকে টেনে নিন এবং বুকের মাসলকে শক্ত করুন। এতে পেট ও বুকের মাসল্ টান টান হবে। খেয়াল করুন টানটান করার সময় আপনি শ্বাস বন্ধ করে ফেলছেন। এখন টান টান ভাবটা ছেড়ে দিন। আরো টেনশন কমানোর জন্য আপনার হয়তো স্বাভাবিকভাবে বড় করে শ্বাস নেয়ার ইচ্ছা হতে পারে। ইচ্ছা হলে শ্বাস নিন।

নাক দিয়ে বড় করে শ্বাস নিন এবং যখন শ্বাস ছাড়বেন তখন বুক ও পেটকে নরম করে দিন ... চমৎকার।

আপনার হাতের আঙুলগুলো টানটান করে আপনার হাতের মাসলগুলো শক্ত করুন। কিছুক্ষণ এভাবে রাখুন। তারপর ছেড়ে দিন। খেয়াল করুন টেনশন কমে যাচ্ছে এবং রক্ত চলাচল শুরু হয়েছে।

এরপরে আপনার কাঁধের পেছনের দুই অংশ একসাথে চেপে ধরুন। এতে আপনার কাঁধ, গলা এবং পিঠের উপরের অংশের মাসল্ শক্ত হয়ে উঠবে। বেশিরভাগ মানুষের এই জায়গায় টেনশন থাকে। এখন হালকা করে দিন। আপনি খেয়াল করতে পারেন যে, আপনার মাসল্একটু গরম লাগছে এবং সহজে নাড়ানো যাচ্ছে।

সবশেষে, আপনার মুখ ও মাথার সব মাসল্ শক্ত করুন। আপনার চোখ ও আপনার চোয়ালের টেনশন খেয়াল করুন।

এখন টেনশন ছেড়ে দিন। আপনার চোখের পাশের মাসলগুলো নরম হতে দিন। আপনার চোয়াল ঢিলা করার সময় মুখটা একটু খুলে রাখুন। কি রকম লাগছে খেয়াল করুন।

এখন আরেকটা বড় করে শ্বাস নিন। যখন আপনি শ্বাস ছেড়ে দেবেন তখন শ্বাসের সাথে কোন টেনশন থাকলে তাও বের করে দিন। এতে আপনার শরীর আরো বেশি হালকা হয়ে যাবে।

এখন কিছুক্ষণের জন্য এই আরাম উপভোগ করুন। এই ভাললাগার কথা মনে রাখুন। যখন আপনি ব্যায়াম করেন তখন এইভাবে আপনি আপনার মন ও শরীরকে শান্ত করতে পারেন। চর্চা করলে, শুধু বড় একটা শ্বাস নিলেই আপনার এরকম ভালো লাগবে। এই ব্যায়াম এখানে শেষ হতে যাচ্ছে। ভাবুন এখনকার শান্ত ও ধীর স্থির মন নিয়ে আপনি পরের কাজ শুরু করতে যাচ্ছেন। তারপর একটা বড় শ্বাস নিন। যখন আপনি মনে মনে পরের কাজের জন্য তৈরি হবেন তখন চোখ খুলুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×