somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়াল-2

১৪ ই এপ্রিল, ২০০৬ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিকোয়েন্স ঃ 4
স্থানঃ পত্রিকা অফিস
সময়ঃ দিন

বাংলাদেশ রক্ষা সমিতির সভা।
নারী ও শিশু পাচার বিষয়ক আলোচনা।
পেছনে একটা ব্যানার ঝুলছে।

সম্পাদক: আপনারা এ পর্যন্ত যা বলছেন তার সাথে আমি একমত। কিন্তু আমি এটাও বলবো শুধু পশ্চিমা দেশগুলোরে দোষ দিলেই হবে না। আমাদের দেশের দারিদ্র আছে, মানুষের লোভ আছে, আরো নানা কারণ আছে এসব নারী পাচারের পেছনে। পশ্চিমা বিশ্ব যা বলে তার পেছনে তাদের উদ্দেশ্য আছে। কিন্তু আপনারা কি বলতে পারবেন, এই যে ফোর্সড ম্যারেজের তারা বিরোধিতা করছে। এটা কি একেবারে অযৌক্তিক।
দর্শকের মাঝে ঝুমকা কথা বলে ওঠে

ঝুমকা: ওরা আমাদের কালচারকে ছোট করার জন্য যে ফোর্সড ম্যারেজ শব্দটা তৈরি করেছে। ম্যারেজ অব কনভিনিয়েন্স আর ফোর্সড ম্যারেজ কি এক হলো?
সম্পাদক ঝুমকার জবাব দেয়ার আগেই ছমরু মিয়া হলে ঢোকেন।
সা. বাবা: ও বেটা আহমদ। আচ্ছা বালা অইলো সবরে এক লগে পাই লাইলাম। তে সবরে কই লাই। (গলা খাঁকারি দিয়ে) আসসালামু আলাইকুম। আপনারার মিটিংয়র কিছুটা ডিসটার্ব দিলাম, কিন্তু ইটাও কম সুখবর নায়। এভরিডে সিলেটি ল্যাংগুয়েজোর উপরে একটা কোর্স চালু করছি। আগামি পরশু ইটার উদ্বোধন। অনো সবর কার্ড রাখি দিলাম। আশা করি আপনারা সবে আইবা। আর পত্র দ্বারা দাওয়াত মার্জনা করবায়।
আচ্ছা যাই। আপনারা বোধহয় কোন মিটিং করাত আছলায়। ইতা বালা। আমরার কমিউনিটির অবস্থাতো বাংলাদেশোর চাইতেও খারাপ। হুরু হুরু পুয়াইনতে গাঁজা, হেরোইন অতা খাইরা। দেখো মিটিং করিয়া অতার কুন্তা করতায় পারোনি।
ছমরু মিয়ার কথা শুনে সবাই মুখ চাওয়া-চাওয়ি করে। মনিকা মুখ টিপে হাসতে থাকে।

হাসাহাসি করিও না। ই এলাকাত সমিতি আমরা কইতে গেলে আমিও পয়লা করছিলাম। মুসলমান বাঙালি অখলোর লাশ দাফনোর জায়গা আছিল না। পরে করলাম গোরস্তান কমিটি। এখনও ঔ গোরস্তানো দাফন চলের। তোমরা তো দেখি খালে মিটিং করো। কোন ফলাফলতো কিচ্ছু দেখি না।


সিকোয়েন্স ঃ 5
স্থানঃ সজিবের রেস্টুরেন্ট
সময়ঃ রাত


ক্যাশের বাটন প্রেস করলো সজিব আঙুল দিয়ে।
ঘটাং করে ক্যাশ বঙ্ খুললো। কয়েন আর নোট খোপে খোপে রাখা।
রাশেদ এসে সজিবের সামনে স্টুলে বসে।

রাশেদ কিছু বলে না। গম্ভীর হয়ে যায়।
সজিব টাকার হিসাব মিলিয়ে ক্যাশ বাঙ্ বন্ধ করে ।

সজিবঃ কি খবর ডালিমকুমার। রাজকন্যার দেখা মিললো।
রাশেদঃ মিলে নাই তবে নিরাশ হওয়ার কিছু নাই।
রাশেদঃ বাহ্। কিন্তু তোর ভালবাসা কতটা খাঁটি এ বিষয়ে আমার সন্দেহ দেখা দিয়েছে।
রাশেদঃ (আলতো হেসে ওঠে) তুই আমার ভালবাসাটা দেখছিস না। তিনবার আমি হিথরো এয়ারপোর্ট থেকে ফেরত গেছি। তারপর জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়া, ফ্রান্স কত পথ ঘুরে ছয় মাসে এসে লন্ডন পেঁৗছেছি।
সজিবঃ কেমন গল্প গল্প নাটক নাটক শোনাচ্ছে না? আমার মনে হয় মেয়েটার বিয়ে শাদি হয়ে গেছে। এ জন্য তোর সাথে কোন যোগাযোগ করেনি। এখন এসব পাগলামি ছেড়ে দে।
রাশেদঃ তোর কি ধারণা আমার মাথায় ছিট আছে?
সজিবঃ একেবারে নাকচ করে দেয়া যায় না। থাকতেও পারে।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৬ ই মে, ২০২৬ ভোর ৫:৩৫

আমার ভালোলাগা কিছু ছবি নিচে শেয়ার করা হলো। একটা আায়াত জানলেও তা অপরের কাছে পৌঁছে দাও(আল-হাদিস

পৃথিবীতে কেও আপন নয়। একমাত্র মহান আল্লাহ তায়ালা ব্যতিত। তাই ভালো মন্দ সকল বিষয়েই কথা... ...বাকিটুকু পড়ুন

আপনার বেঁচে আছে?

লিখেছেন শূন্য সারমর্ম, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১:০২





আপনার মা/বাবা বেঁচে থাকলে আপনি এখনো সৌভাগ্যবান -এরকম ভাবনা হয়তো ৯৮ ভাগ মানুষ ভাবে। মা/বাবা নিয়ে মানুষের ইমোশন, সংগ্রাম নিয়ে সবাই কিছু কিছু লিখতে পারবে, বা মুখে বলতে পারবে। গোর্কি... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

×