তাদের অসুবিধাটা কোথায়? বাংলা বছরের প্রথম দিনটি যদি পালন করা একটু আনন্দ উৎসবের সাথে তবে তাদের সমস্যা কি?
কখনও তারা ঠাট্টা মশকরা করার চেষ্টা করেন ইলিশ আর পান্তা নিয়ে। ছায়ানটের অনুষ্ঠান আর রবীন্দ্রসংগীতের আসর তাদের চোখের বিষ। দলে দলে মেয়েরা শাড়ি পরে সেঁজেগুঁজে মেলায় যায়-এটিও তাদের নাপসন্দ। আর্ট ইনিসটিউটের ছাত্র-ছাত্রীরা বিরাট বিরাট প্রতিকৃতি বানিয়ে মিছিল করে তাও নাকি অনুচিত।
বুঝিনা তাদের সমস্যা কোথায়?
তবে এত কিছুর পরও এবারও বাংলাদেশে যথারীতি আনন্দ-উদ্দীপনার সাথে নববর্ষ পালন করা হয়েছে। সে দৃশ্য দেখে খুবই ভালো লাগলো।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


