somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত ও আহলে হাদিস একই গাছের দুটি ডাল

১৯ শে এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সাইটে ধর্ম নিয়ে বেশ তর্ক-বিতর্ক হয়। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যেমন এখানে অনেক পোস্ট লেখা হয় এগুলোর সপক্ষেও অনেকে দেন-দরবার করেন। অন্যদিকে সাধারণ ধর্মপ্রাণ ও ধার্মিক ব্যক্তিরাও অনেক সময় এসব বিতর্কে অংশ নিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর পাল্লা ভারী করেন। কিন্তু আমাদের দেশে ইসলামের যে প্রধান ধারা আবহমান কাল থেকে চালু আছে সেই আহলে সুন্নাত আল জামায়াতে অনুসারী অর্থাৎ সুনি্নদের সাথে এসব ক্ষমতালোভী ধর্মব্যবসায়ীদের অনেক পার্থক্য রয়েছে তা অনেকেই খতিয়ে দেখেন না।
দৈনিক প্রথম আলো পত্রিকাতে আজ একটি লেখা ছাপা হয়েছে। একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ লেখাটি লিখেছেন। লেখাটির শিরোনাম হচ্ছে "জামাত ও আহলে হাদিস একই গাছের দুটি ডাল"। এটি পড়ার পর মনে হলো এ সাইটে সাধারণ ধর্মপ্রাণ ব্লগার যারা আছেন, বা যারা ধর্মকে অনেক উদার দৃষ্টিভঙ্গিতে দেখেন, যেমন বদরুল, সাদিক, আস্তমেয়ে, তেলাপোকা; তাদের এই লেখাটি পড়া উচিত। কারণ তারা প্রায়শ:ই এই তফাৎটা ধরতে পারেন না। লেখাটির লিংক হলো: http://tinyurl.com/jfqmg।

সংক্ষিপ্ত লেখাটির যেসব গুরুত্বপূর্ণ তথ্য আমার দৃষ্টি কেড়েছে সেগুলো হলো:

1. শায়খ আব্দুর রহমানের ছেলে আবুতাহের তার 'মুসলিম কি চার মাজহাব অনুসরণ করতে বাধ্য?' বইয়ে মাজহাব অনুসারীদের হত্যা করতে হবে বলে ফতোয়া দিয়েছে।
2. আহলে হাদিসদের দৃষ্টিতে পীর-মুরিদি, তরিকত-তাসাওউফ, আওলিয়ায়ে কিরাম, কবর জিয়ারত, শবেবরাত, নবী-অলীদের অসিলা প্রদান ইত্যাদি শিরক, বিদয়াত ও হারাম।
3. জামাতে ইসলামে আহলে হাদিসের আদর্শে বিশ্বাসী। জামায়াতের প্রতিষ্ঠাতা মওদূদী মাজহাবের অনুসরণ করাকে কঠিন গোনাহের কাজ বলে ফতোয়া দিয়েছেন। মওদুদীর মতে তরিকত-তাসাওউফ, পীর-মুরিদি সব কিছুই শিরক, জাহেলিয়াত ও হিন্দু যোগিসন্ন্যাসীদের থেকে উৎপন্ন।
4. মওদূদী লিখিত রাসায়েল মাসায়েল (1ম খন্ড) ও উপমহাদেশে স্বাধীনতা আন্দোলন গ্রন্থদুটিতে বলা হয়েছে প্রচলিত গণতন্ত্রের পার্লামেন্টের মেম্বার প্রার্থী হওয়া, নির্বাচনে ভোট দেওয়া হারাম।
5. ইসলামের ইতিহাসে বাতিল দল দ্্বারা মুসলমানদের যত ক্ষতি হয়েছে, ইহুদি-খ্রিস্টানদের দ্্বারা ততটা ক্ষতি হয়নি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×