পুলিশের প্রকাশ্য দুর্নীতি
১৯ শে এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুলিশের প্রতি আমাদের আস্থা কম হওয়ার একটি বড় কারণ হচ্ছে দুর্নীতি। টিআইবি'র হিসাবে বাংলাদেশ এখন দুর্নীতি চ্যাম্পিয়ান দেশ। আর সরকারী সংস্থাগুলোর মধ্যে পুলিশ দুর্নীতি দখল করে রেখেছে প্রথম বা দ্্বিতীয় স্থান। পুলিশি দুর্নীতি বাংলাদেশে এত সহজে দেখা যায় যে এজন্য কোনো পরিসংখ্যানের প্রয়োজন হয় না। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশের ঘুষ খাওয়া বা ট্রাফিক সার্জেন্টরা যেভাবে টোকেন দিয়ে ট্রাক ও মালামাল পরিবহনকারীদের কাছ থেকে টাকা তোলেন তা সবার জানা।
দুর্নীতি হয়তো দেশের সব প্রতিষ্ঠানেই আছে। কিন্তু পুলিশের ক্ষেত্রে মানুষের ধারণা হলো যে প্রতিষ্ঠানটির নীচু স্তরের কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত দুর্নীতির একটি চেইন কাজ করে। সুতরাং নতুন যারা পুলিশের চাকুরিতে আসছে তারা এই দুর্নীতির চেইনের মধ্যে ঢুকে যায় আর কখনই বের হতে পারে না। এ বিষয়ে একটি ভালো উদাহরণ হচ্ছে ওসির মোটরসাইকেল কেনা। প্রতি থানায় ওসিদেরকে মোটরসাইকেল কিনতে দেখা যায়। এই মোটরসাইকেল তারা কেনেন চাকুরি পাওয়ার পর নিজের ঋণ করা টাকায় এবং সেই টাকা তোলার জন্য তারা শুরু করে চাকুরি জীবনের প্রথম দুর্নীতি। চাকুরি পেতে ঘুষ তো আছেই।
পুলিশের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির উৎসগুলো বন্ধ করা অতি জরুরি। সমগ্র দেশের দুর্নীতিকে অবশ্যই মোকাবেলা করতে হবে। কিন্তু পুলিশের ক্ষেত্রে তা করতে হবে সবার আগে। কারণ তারা দায়িত্বে আছে আইন ও শৃঙ্খলার। সেখানেই যদি দুর্নীতি বাসা বাঁধে তবে বাকী আর কোনো ক্ষেত্রে কোনো উন্নতি করা সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮

তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন